হোম > খেলা

তুরস্কে দাবায় নর্ম হারালেন ফাহাদ

স্পোর্টস রিপোর্টার

তুরস্কের ইস্তানবুলে ফুবি একাডেমি গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্টে নর্ম হারালেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ২০২৪ সালে প্রথম নর্ম পাওয়ার পর দ্বিতীয়টির জন্য আক্ষেপ বেড়েই চলল তার। এবার তুরস্কে প্রতিযোগিতার শেষ রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার আসজেল গারগেলির কাছে হেরে নর্ম হারান এই দাবাড়ু।

৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন ফাহাদ। তবে পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখানোয় ১১ রেটিং পয়েন্ট অর্জন হয়েছে তার। নর্ম পেতে হলে ফাহাদের ৯ খেলায় ৭ পয়েন্ট দরকার ছিল ফাহাদের। তিন রাউন্ড জিতে দারুণ শুরু করেছিলেন। কিন্তু চতুর্থ রাউন্ডে ইরানের গ্র্যান্ডমাস্টার আরিয়ান ঘোলামির সঙ্গে ড্রয়ের পর পঞ্চম রাউন্ডে তুরস্কের ফিদে মাস্টার দেনিস দিরিকোলুর কাছে হেরে যান বাংলাদেশের দাবাড়ু ফাহাদ।

এরপর পরের তিন রাউন্ডে ২.৫ পয়েন্ট তুলে নর্মের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন তিনি। লক্ষ্যপূরণের জন্য নবম রাউন্ডে জয়ের বিকল্প ছিল না তার সামনে। কিন্তু হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেলেন না ফাহাদ। ফলে আক্ষেপে পুড়তে হয়েছে তাকে।

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত