হোম > খেলা

মোস্তাফিজ-রিশাদে উইন্ডিজ আটকাল ১৪৯ রানে

স্পোর্টস রিপোর্টার

১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেটে ১০৫। সেখান থেকে ১২তম ওভারে টানা দুই বলে দুই উইকেটের সঙ্গে খেইও হারিয়ে ফেলে শাই হোপের দল। আর সেখান থেকেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদরা। তাতে ৪৪ রান তুলতেই আরও ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। শেষের বোলিং জাদুতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৫০।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই উইকেট হারায়। ব্রেন্ডন কিংয়ের উইকেট নেন তাসকিন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে উইন্ডিজ যেভাবে ব্যাটিং শুরু করেছিল, তাতে রান দুইশ ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। ১১ ওভারে ১ উইকেটে ১০৫ রান তুলে সেই পথে অনেকটা এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু ১২তম ওভারে নাসুমের বলে টানা দুই উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলে দলটি। শেষ ৯ ওভারে মাত্র তারা মাত্র ৪৪ রান যোগ করতে পেরেছে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (হোপ ৫৫, অ্যাথানেজ ৫২, চেজ ১৭*, শেফার্ড ১৩; মোস্তাফিজ ৩/২১, রিশাদ ২/২০, নাসুম ২/৩৫)।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ