হোম > খেলা

অভিষেকেই উজ্জ্বল মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) অভিষেকেই আলো ছড়িয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচে বল হাতে ৪ ওভারে ২৬ দিয়ে নিয়েছেন ২টি উইকেট। এছাড়া ফিল্ডিংয়েও ধরেছেন দুটি ক্যাচ। যদিও জিতেনি তার দল দুবাই ক্যাপিটালস, ৪ উইকেটে হেরে গেছে গালফ জায়ান্টসের কাছে।

দুবাইয়ে আগে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস তুলেছিল ১৬০ রান। সেই রান তাড়া করতে নেমে গালফ জায়ান্টস ৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।

ম্যাচে নিজের প্রথম বলেই বাজিমাত করেন মোস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পেয়ে প্রথম বলে ফেরান গালফ ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। সেই ওভারে ১১ রান দেন মোস্তাফিজ। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে ফিরে দেন ১০ রান।

এই ওভারে জেমস ভিন্সের উইকেট পেতে পারতেন ফিজ। তবে সতীর্থদের ব্যর্থতায় সেটা হয়নি। আর সেই ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এরপর ১২ ওভারে দুই রান দিয়ে তুলে নেন ফিফটি করা পাতুম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬ ওভারে দেন মাত্র ৩ রান।

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

ইরান ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, চাপে বিশ্বকাপ আয়োজকরা

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ

চিকিৎসার জন্য স্পেন ছেড়ে ফ্রান্সে ক্ষুব্ধ এমবাপ্পে

টিভির পর্দায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচ জিতল চীন, বাংলাদেশ হৃদয়

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের শুধু মুস্তাফিজ-রিশাদ

বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

দেশের মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ

জরিমানা পর্যাপ্ত শাস্তি নয় : শহীদ আফ্রিদি