হোম > খেলা > ক্রিকেট

বিসিবিতে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে দিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার

নিরাপত্তার অজুহাতে গত ৩১ জানুয়ারি শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বিসিবি। সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের হাতে ধরিয়ে দিয়েছিল নতুন আরো অনেক নির্দেশনা।

আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেই রাতে সংবাদ সম্মেলন করেন আমিনুল হক। সংবাদ সম্মেলনেই বিসিবিতে সাংবাদিক প্রবেশের বিধিনিষেধ তুলে নিতে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনকে মোবাইলে নির্দেশনা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল এ নিয়ে বলেন, 'আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।' এই কথা বলার পরপরই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনেই বিসিবির সিইওকে ফোন করে নির্দেশনা দেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এর আগে বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে জানিয়েছিল, শুধু ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।



ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

যশোরে খামারে মাছ মৃত্যুর কারণ লোডশেডিং নয়, অব্যবস্থাপনা: তদন্ত কমিটি

নিখোঁজ নয়, ‘আর্থিক সংকটে’ সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু দাস

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

শ্রীমঙ্গলে বাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১