হোম > খেলা > ক্রিকেট

১০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের ক্যাম্প

আফগানিস্তান সিরিজের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরের মিশন আগামী অক্টোবরে আফগানিস্তান সিরিজ। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাওয়া বিরতি কাটিয়ে ফের মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। আগামী ১০ সেপ্টেম্বর থেকে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দল ও বিসিবির রাডারে থাকা সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে শুরু হচ্ছে ফিটনেস ও স্কিল ক্যাম্প।

ভারত সফর না থাকায় এই অতিরিক্ত বিরতিকে কাজে লাগিয়ে ক্রিকেটারদের ফিটনেস ঝালাই করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিদেশি কোচরা বর্তমানে ছুটিতে থাকায় প্রাথমিক পর্বের এই অনুশীলন ক্যাম্পটি জাতীয় দলের দেশীয় কোচিং স্টাফদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ক্যাম্পের শুরুর দিনগুলোতে জোর দেওয়া হবে ফিটনেস ও কন্ডিশনিংয়ের ওপর, এর পর পর্যায়ক্রমে শুরু হবে স্কিল ক্যাম্প।

অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে হবে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। সেখানে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের অংশগ্রহণে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ এবং পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে একটি একক টেস্ট ম্যাচ হবে। ইতোমধ্যে জিম্বাবুয়ে এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে সম্মতি প্রকাশ করেছে।

আন্তর্জাতিক ব্যস্ত সূচি শুরুর আগে ঘরের মাঠে আয়োজিত এই ক্যাম্প বাংলাদেশ দলকে সংযুক্ত আরব আমিরাতের কঠিন কন্ডিশনে দারুণ প্রস্তুত হতে সাহায্য করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!