হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি: শশী থারুর

আমার দেশ অনলাইন

ভারতীয় রাজনীতিক শশী থারুর ও বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। ছবি: আমার দেশ

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার সদস্য কংগ্রেস নেতা শশী থারুর।

তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান অস্থিরতার জন্য ভারতের কিছুটা দায় রয়েছে। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ অভিহিত করে তিনি বলেছেন, রাজনীতিকে খেলাধুলার সঙ্গে মেশানো উচিত নয়।

মোস্তাফিজকে বাদ দেওয়া একটি ‘দুর্ভাগ্যজনক’ সিদ্ধান্ত উল্লেখ করে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, এর প্রভাব এখন বিশ্ব ক্রিকেটে অনুভূত হচ্ছে। মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার চুক্তি থেকে বাদ দেওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন না।

এবারের আইপিএল নিলামে চড়া দামে মোস্তাফিজকে কিনে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিআইআই) তাকে বাদ দেওয়ায় সংকটের সূত্রপাত হয়।

এর প্রতিক্রিয়ায় এবং নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য ভারতে ভ্রমণ করতে অস্বীকৃতি এবং ভেন্যু পরিবর্তনের দাবি জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। তখন পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এর প্রতিবাদে ও বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে ভারতের সঙ্গে নিজেদের বিশ্বকাপের ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান।

ভারতের ভূমিকার সমালোচনা করে শশী থারুর বলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা অত্যন্ত দুঃখজনক এবং এটি স্পষ্ট রাজনৈতিক হস্তক্ষেপের প্রমাণ।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিক্রিয়া কিছুটা অতিরঞ্জিত হলেও এটি বাস্তবতারই প্রতিফলন। পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে, এতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

কংগ্রেসের এই নেতার বিশ্বাস, এই বিভাজনের মধ্যে সেতুবন্ধন তৈরির সবচেয়ে বড় মাধ্যম হতে পারে ক্রিকেট। সমস্যা সৃষ্টি নয়, বরং মানুষকে ঐক্যবদ্ধ করার একটি শক্তিশালী মাধ্যম হওয়া উচিত ক্রিকেট।

চলমান পরিস্থিতিকে সতর্কবার্তা হিসেবে গ্রহণ এবং জরুরি সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে আইসিসিকে আহ্বান জানিয়েছেন থারুর। তিনি বলেছেন, এই ব্যর্থতার অবসান হওয়া উচিত এবং এই পরিস্থিতি চিরকাল এভাবে চলতে পারে না।

পাকিস্তানের এক ধাক্কায় নড়বড়ে আইসিসির রাজস্ব ও ক্রিকেট ইকোসিস্টেম

জাহানারা আলমের অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

হচ্ছে না বোর্ডসভা, পাকিস্তানকে নিয়ে অসন্তুষ্ট আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দশে দশ

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

বিসিবির নিরাপত্তায় হঠাৎ ‘নতুন তালা’, কেন?

টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্কোয়াডে চার নতুন মুখ

পাকিস্তানে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

বৃষ্টি আইনে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

বিশ্বকাপ বিতর্কে ভারতের অলিম্পিক স্বপ্নে বড় ধাক্কা