হোম > খেলা > ক্রিকেট

নারী ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক নারী দিবস

স্পোর্টস রিপোর্টার

সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে আজ । এদিন (৮ মার্চ) বেশ সাড়ম্বরেই বিশ্বের নারীদের প্রতি সম্মান জানানো হয়ে থাকে। তাই এ উপলক্ষে বিশ্বব্যাপী আয়োজিত হয়েছে বিভিন্ন কার্যক্রম। এই বিশেষ দিবসে বাংলাদেশের নারী ক্রিকেটাররাও ভালোবাসায় সিক্ত হয়েছেন।

দিনটিতে ক্রিকেটাররা মিরপুরের একাডেমি মাঠে পেয়েছেন ফুলেল শুভেচ্ছা। বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নারী ক্রিকেটারদের। পরে হাস্যোজ্জ্বল মুখে তাদের সঙ্গে ক্যামেরাবন্দিও হন তিনি।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বিশেষ দিনটিতে নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দল কয়েক বছর ধরে যে অবদান রেখে আসছে, এটা অবশ্যই দেশের জন্য গর্বের বিষয়। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলছে, সেভাবে সামনের দিনগুলোতেও এগিয়ে যাবেÑযা দেশের জন্য অনেক বড় অর্জন হয়ে থাকবে। আমার পক্ষ থেকে নারী দিবসে সব নারীকে শুভকামনা রইল।’

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের