হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে মারুফা, জ্যোতি ও সোবহানার বড় লাফ

স্পোর্টস রিপোর্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সাত ম্যাচের সবকটি জিতে মূল টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় দল। দারুণ পারফরম্যান্সের প্রভাব পড়েছে নারীদের আন্তর্জাতিক র‍্যাংকিংয়েও।

বোলারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন পেসার মারুফা আক্তার, যিনি ২০৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৯২তম স্থানে চলে এসেছেন। বাছাইপর্বে মারুফা থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আরও একটি উইকেট শিকার করেছেন।

লেগ স্পিনার স্বর্ণা আক্তারও সবশেষ তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ৪৩ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে অবস্থান করছেন। নাহিদা আক্তার নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন কেবল রাবেয়া খান (১৪ নম্বর)। বোলারদের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। সোবহানা মোস্তারি ১৬ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে ওবস্থান করেছেন, যা তার ক্যারিয়ার সেরা। বাছাইপর্বে সাত ইনিংসে ২৬২ রান করেছেন সোবহানা।। কোনো এক সিরিজে বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের সর্বোচ্চ রান এটাই। থাইল্যান্ডের বিপক্ষে ৫৯, স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত ৩৩ রান করেছেন এই ব্যাটার।

অধিনায়ক জ্যোতিও শেষ দুই ম্যাচে অপরাজিত ফিফটি করেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ করেন তিনি। তিন ধাপ এগিয়ে তিনি ১৯তম স্থানে আছেন, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা। দিলারা আক্তার ৩৯ রান করে পাঁচ ধাপ এগিয়ে আছেন ৬৫তম স্থানে। ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে ২৭তম স্থানে আছেন, যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

যমুনার শিরোপা জয়ে শেষ হলো বিসিবি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট

আইসিসিকে ধুয়ে দিলেন সাবেক পাকিস্তানি খেলোয়াড়

ভারত ম্যাচ বয়কট ‘নাটক’ বলে আখ্যা হরভজনের, পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

ভারতের দাদাগিরিকে চোখ রাঙানি পাকিস্তানের, অসহায় আইসিসি

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি: শশী থারুর

পাকিস্তানের এক ধাক্কায় নড়বড়ে আইসিসির রাজস্ব ও ক্রিকেট ইকোসিস্টেম

জাহানারা আলমের অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

হচ্ছে না বোর্ডসভা, পাকিস্তানকে নিয়ে অসন্তুষ্ট আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দশে দশ

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে