হোম > খেলা > ক্রিকেট

যমুনার শিরোপা জয়ে শেষ হলো বিসিবি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে হুইলচেয়ার জাতীয় ক্রিকেট দল গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হলো বিসিবি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং এর আয়োজনে ২–৩ ফেব্রুয়ারি গুলশান ইয়ুথ ক্লাব মাঠে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়। পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা—মোট চারটি দল অংশগ্রহণ করে। ফাইনালে সুরমাকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতে যমুনা।

ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুরমা দল ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৭ রান। জবাবে ব্যাট করতে নেমে যমুনা দল মাত্র ১ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে নেয় এবং ৯ উইকেটের বিশাল ব্যবধানে ফাইনাল জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রায়হান হোসেন রাজা। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন রাজু মিয়া। সেরা বোলারের খেতাবও জিতেন তিনি। সেরা ব্যাটসম্যানের পুরস্কার বাগিয়েছেন জুলহাস।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিসিবির পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ইউথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহেদুজ্জামান তমাল, সেক্রেটারি মোঃ মেহেদী হাসান এবং জাতীয় দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার।

বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং এর মেম্বার সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য ও এনপিসি বাংলাদেশ মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুলসহ অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ।

এই টুর্নামেন্ট হুইলচেয়ার ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণ ও জাতীয় দল গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩