হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সমীকরণ

স্পোর্টস ডেস্ক

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। অস্ট্রেলিয়া এখনো পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও তারা আগের মতো স্বস্তিতে নেই। কাছাকাছি রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। গলে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতও লড়াইয়ে ফিরেছে। চলতি চক্রে এখনো ৩৬টি টেস্ট বাকি।

৯ টেস্টে ৭ জয় ও ২ হার নিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। বাংলাদেশের বিপক্ষে হারের পরও শীর্ষে তারা। বাকি ১৩ টেস্টে ৬ জয় ও ১ ড্র পেলেই ৬০ শতাংশে পৌঁছাবে। তবে ভারত সফরে পাঁচটি ও দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট তাদের জন্য বড় পরীক্ষা। ভারতে সর্বশেষ ১২ টেস্টে মাত্র দুটিতে জিতেছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার ৪ টেস্টে ৩ জয় ও ১ হার, পয়েন্ট শতাংশ ৭৫। বাকি ১০ ম্যাচের আটটিই ঘরের মাঠে। ৫ জয় ও ২ ড্রয়ে ৬০ শতাংশে পৌঁছাতে পারবে তারা। সাত জয় ও তিন হার হলে শতাংশ দাঁড়াবে ৭১.৪৩।

৬ টেস্টে ৪ জয়, ১ হার ও ১ ড্রয়ে নিউজিল্যান্ডের শতাংশ ৭২.২২। বাকি ১০ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ায় চার টেস্ট বড় চ্যালেঞ্জ। পাঁচ জয় ও এক ড্রয়ে ৬০ শতাংশে পৌঁছানো সম্ভব।

৫ টেস্টে ৩ জয়, ১ হার ও ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। বাকি সাত টেস্টের চারটি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে। চার ম্যাচেই জিতলে ৬০ শতাংশে পৌঁছাবে বাংলাদেশ। এর বাইরে আরও একটি জয় পেলে শতাংশ বেড়ে হবে ৬৯.৪৪। ফলে ফাইনালে ওঠার দৌড়ে বাংলাদেশের অবস্থান এখন বেশ শক্ত।

গলে জয়ের পর ভারতের শতাংশ বেড়ে ৫৩.৩৩ হয়েছে। ৬০ শতাংশে যেতে দরকার আরও ৬৬ পয়েন্ট। বাকি আট টেস্টের সাতটিই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাই ফাইনালের দৌড়ে ভারতের ভুলের সুযোগ খুবই কম।

অন্যদের মধ্যে শ্রীলঙ্কার শতাংশ হার ৩৩.৩৩, ইংল্যান্ডের ২৪.৩৬, পাকিস্তানের ২২.২২ এবং ওয়েস্ট ইন্ডিজের ২০.৮৩। বাকি ম্যাচ ও বর্তমান অবস্থান বিবেচনায় ফাইনালের লড়াই মূলত অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ভারতের মধ্যেই জমে উঠেছে।

শহড়াবাড়ি স্পারে ফের ভয়াবহ ভাঙন, ১০০ মিটার বিলীন

বেসরকারি প্রাথমিকের সব পেন্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ

বিয়ের পরই থেমে গেল ১৮ বছরের আফরার জীবন

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, এসিল্যান্ডকে হামলা করে অবরুদ্ধ করল বালুদস্যুরা

এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠ নকল করে অনলাইনে ভুয়া ওষুধ বিক্রি, গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রের ঘাড়ে ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, পাওনাদার কারা

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি সরকারের কঠোর নির্দেশনা

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

বিরোধীদলকে যে কারণে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি