হোম > খেলা > ক্রিকেট

৩৯ বছর পর বিব্রতকর রেকর্ড পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে হেরে নতুন এক বিব্রতকর রেকর্ডের সামনে দাঁড়িয়েছে পাকিস্তান। লর্ডসে ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে ১৯৪ রানের হার দেখেছে তারা। সৌদ শাকিলের ৯৭ রানের লড়াইও দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি।

এই হারের ফলে ৪৭৩ টেস্টে পাকিস্তানের জয় এখন ১৫৩টি, আর হার ১৫৪টি। বাকি ১৬৬ ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ ১৯৮৭ সালের পর এই প্রথম টেস্ট ইতিহাসে পাকিস্তানের জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি হলো।

সর্বশেষ এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ১৯৮৭ সালের আগস্টে। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর পাকিস্তানের জয় ছিল ৩৯টি, হার ৪০টি। এরপর দীর্ঘ সময় ধরে জয়ের সংখ্যায় এগিয়ে ছিল তারা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোর হতাশাজনক পারফরম্যান্সে সেই ব্যবধান ক্রমেই কমতে থাকে। লর্ডসের হারে পুরোনো সেই বিব্রতকর অবস্থায় ফিরল পাকিস্তান।

তিন ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্ট হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে পাকিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হবে শেষ টেস্ট। সেখানে জিতলে জয়-হারের ব্যবধান আবার সমতায় আনতে পারলেও সিরিজ পরাজয়ের দাগ দগদগে হয়েই থাকছে।

ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

নজরুলের সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দিতে হবে: বিভাগীয় কমিশনার

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের