হোম > খেলা > ক্রিকেট

জিসানের ঝড়ো ব্যাটিংয়ে নেপালকে উড়িয়ে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক

টপ এন্ড টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ এইচপি দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে নেপাল ‘এ’ দলকে মাত্র ৯৯ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে জিসান আলমের ঝোড়ো ইনিংসে ৫৮ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

টস জিতে নেপালকে আগে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক ইরফান শুক্কুর। শুরু থেকেই বাংলাদেশের বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে নেপালের ব্যাটিং। মাত্র ১৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা।

তবে একপ্রান্ত আগলে লড়াই করেন কুশল ভুর্তেল। তাঁর ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ৪৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন সাহাব আলম। বিপিন খত্রী ১১ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রান তুলতে পারে নেপাল।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অফস্পিনার মোহাম্মদ রুবেল। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। সামিউন বাসীর, রিপন মণ্ডল ও রোহান উদ দৌলা নেন একটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় অবশ্য এক মুহূর্তও স্বস্তিতে থাকার সুযোগ দেয়নি বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তুলে ফেলে তারা। তৃতীয় ওভারে হাবিবুর রহমান সোহান ফিরলেও তাতে জয়ের পথে কোনো প্রভাব পড়েনি।

এরপর আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করে দেন জিসান আলম। মাত্র ২৯ বলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ২৯ বলে ৫২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। তাঁর সঙ্গে আরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ২৭ বলে ৩৪ রানে।

টুর্নামেন্টে এটি বাংলাদেশের তৃতীয় অংশগ্রহণ। আগের দুই আসরের একটিতে ফাইনাল খেলেছিল তারা। তবে অভিষেক আসরে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।

নেপালকে হারানোর পর আগামীকাল একই ভেন্যু মারারা স্টেডিয়ামে হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এইচপি।

স্টার্ক-শরিফুলে এলোমেলো পরিসংখ্যানের পাতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

প্রত্যেক মা শিক্ষিত হলে পুরো জাতি শিক্ষিত হয়ে যাবে: এটিএম আজহারুল

দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

স্থানীয় নির্বাচন সামনে রেখে জামায়াতের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ

শিবচরে গৃহবধূ ও শিশুহত্যার বিচার দাবিতে মানববন্ধন

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক

সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে

ফেসবুকে ভুয়া নারীর প্রেমে মজেন সিএমনপির সাবেক কমিশনার হাসিব

স্থানীয় নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার