হোম > খেলা > ক্রিকেট

হৃদয়ের ঝলমলে ডাবল সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিক ‘এ’ দলের পাহাড়সম রানের জবাবে এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। পচেফস্ট্রুমে চার দিনের ম্যাচের তৃতীয় দিনে ধৈর্যের পরীক্ষা দিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের অনবদ্য এক ডাবল সেঞ্চুরি। হৃদয়ের এই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে প্রোটিয়াদের রানের পাহাড়ের শক্ত জবাব দিচ্ছে সফরকারীরা। ৩৩৯ বলে ২২টি চার ও ১টি ছক্কায় ২০৪ রানের দাপুটে ইনিংস খেলে এখনো অপরাজিত রয়ে গেছেন হৃদয়। জাকের আলী অনিক ৯৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন সাজঘরে ফিরে গেছেন ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে।

তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে ৪৭১ রান সংগ্রহ করেছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল তাদের প্রথম ইনিংসে করেছিল ৫১২ রান। ফলে প্রতিপক্ষের চেয়ে এখনও ৪১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

অধিনায়কের দায়িত্ব নিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পথে একবারের জন্যও প্রতিপক্ষকে সুযোগ দেননি হৃদয়। দীর্ঘ ইনিংসজুড়ে তার ব্যাটিংয়ে ছিল একাগ্রতা ও ২০০ রান ছুঁতে তিনি বেছে নেন বাঁহাতি স্পিনার সিমন্ডসকে; দারুণ এক কাট শটে চার মেরে ১৯৯ থেকে কাঙ্ক্ষিত ২০০ রানের মাইলফলকে পৌঁছান এই মিডল অর্ডার ব্যাটার।

গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল হৃদয়ের। তবে অভিষেকটা প্রত্যাশানুযায়ী না হওয়ায় দল থেকে বাদ পড়েন তিনি, সুযোগ পাননি অস্ট্রেলিয়া সিরিজের দলেও। লাল বলের জাতীয় দল থেকে বাদ পড়ার পর এই ইনিংস দিয়ে নিজেকে আবারও প্রমাণ করলেন তিনি। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে খেলা এই ডাবল সেঞ্চুরির মাধ্যমে জাতীয় দলে ফেরাতে নির্বাচকদের প্রতি একটি শক্তিশালী বার্তাও দিয়ে রাখলেন তাওহিদ হৃদয়।

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!

চীনে হবে জাতীয় হকি দলের প্রস্তুতি

ধন্যবাদ অধিনায়ক