হোম > খেলা > ক্রিকেট

আলোক স্বল্পতায় খেলা বন্ধ, ৭৫ রানে ৬ উইকেট নেই

স্পোর্টস রিপোর্টার

আলোকস্বল্পতার কারণে আপাতত ঢাকা টেস্টের খেলা বন্ধ রয়েছে। চা বিরতির পরে ২ উইকেটে ৪৫ রান যোগ করেছে টাইগাররা। সবমিলিয়ে বাংলাদেশের লিড এখন ১০৬ রানের।

৩৪ রানে ৪ উইকেট নিয়ে মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে তৃতীয় সেশনের প্রথম ওভারেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। রিভিউ নিয়েও এলবিডব্লিউয়ের হাত থেকে বাঁচতে পারেননি লিটন। ৪ রান করে আউট হয়েছেন জোমেল ওয়ারিক্যানের বলে।

দলের বিপদে হাল ধরতে পারেননি মেহেদী মিরাজ। প্রথম ইনিংসের মতোই ওয়ারিক্যানের বলে বোল্ড হয়েছেন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ৯ রান করেছেন মিরাজ।

৫৩ রানে ৬ উইকেট হারানোর পর নাঈম হাসানকে নিয়ে ২৬ রানের জুটি গড়েন মুমিনুল হকের কনকাশন সাব হিসেবে মাঠে নামা জাকের আলী। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ২৯তম ওভার শেষে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।

নাঈম এবং জাকের- দুজনই সমান ১৮ রানে অপরাজিত আছেন।

এর আগে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিন দিন ব্যাট করতে নেমে নাঈম হাসানের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেট নিয়েছেন নাঈম হাসান। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৭২ রান।

আলোকস্বল্পতায় আগেই শেষ হলো খেলা, বাংলাদেশের লিড ১০৬ রানের

ঢাকা টেস্টে বিপদে বাংলাদেশ

নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

স্পিন চ্যালেঞ্জ নিয়ে সামনে বাড়ছে উইন্ডিজ

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের সঙ্গে থাকছে পিএসজির ম্যাচ

কেপটাউনে স্বস্তিতে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

সিরিজ জিতল আফগানরা

মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি'অর অব অলটাইম’ জয় রোনালদোর

এনপিএলে সাইফের অলরাউন্ড নৈপুণ্য