হোম > খেলা > ক্রিকেট

ম্যাকাইয়ের উইকেটে থাকবে বাউন্স-গতি, জানালেন গ্রিন

স্পোর্টস রিপোর্টার

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় পরাজয়ের পর এবার ম্যাকাইয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে রয়েছে এখানকার উইকেট। তবে পিচ নিয়ে আগেভাগেই ধারণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রিন জানান, ম্যাকাইয়ের উইকেটে ভালো বাউন্স ও গতি পাওয়ার প্রত্যাশা করছে অস্ট্রেলিয়া। তিনি বলেন, ‘এখানে অনেক সুন্দর উইকেট হয়। যদিও সাদা বলের ক্রিকেট ও লাল বলের ক্রিকেট ভিন্ন। আমরা খুব ভালো উইকেট আশা করছি। বাউন্স থাকবে এবং ফাস্ট হবে।’

ডারউইনের স্পোর্টিং উইকেটে ব্যাট-বলের দারুণ লড়াই হলেও অস্ট্রেলিয়া সুবিধা করতে পারেনি। তাই দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল রয়েছে। গ্রিনের বক্তব্য অনুযায়ী, ম্যাকাইয়ের পিচ পেসারদের জন্য গতি ও বাউন্সের সুযোগ তৈরি করতে পারে।

ম্যাকাইয়ে ফিরতে পেরেও বেশ খুশি গ্রিন। এই মাঠে তার আগের অভিজ্ঞতাও ভালো। সেই স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘যেখানে আপনার ভালো স্মৃতি আছে, সেখানে ফিরে আসা সবসময় দারুণ। সর্বশেষ যখন এসেছিলাম ভালো সময় কেটেছিল। এখানেও বিশ্বমানের সুযোগ-সুবিধা আছে। ভালো কিছু ম্যাচ হয়েছে এখানে। ফিরতে পেরে স্মৃতিগুলো মনে পড়ছে।’

ডারউইনের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে সিরিজ সমতায় ফেরাতে অস্ট্রেলিয়ার সামনে এখন শেষ সুযোগ। অন্যদিকে বাংলাদেশ চাইবে ম্যাকাইয়েও নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ ২-০ ব্যবধানে জিততে।

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো ইতিহাস, মেঘদলের হাত ধরে নতুন সুরে ‘মুল্লুক’

গণ-অভ্যুত্থানের বড় অর্জন নির্ভয়ে কথা বলার স্বাধীনতা: এম আবদুল্লাহ

হাসিনাকে কওমী জননী উপাধি দেওয়া খতিবের সাজা বহাল

এয়ারএশিয়ার প্রযুক্তি ও এলসিসি মডেল নিতে চায় বাংলাদেশ

বান্দরবানের সিভিল সার্জন ওএসডি

গুলশানের দুই স্পা-সেলুনে অভিযান, ২৯ নারীসহ আটক ৫৩

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ

র‍্যাব বদলালেও মামলা চলবে: মুখপাত্র

এ বছর হচ্ছে না বিপিএল, আগামী আসরের প্রস্তুতি বিসিবির