হোম > খেলা > ক্রিকেট

আইসিসির মাসসেরার লড়াইয়ে তামিম

স্পোর্টস ডেস্ক

জুলাইয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর সঙ্গে সেরার লড়াইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক।

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তামিম। ওয়ানডেতে তিন ম্যাচে ১৫৯ রান করেন তিনি, ব্যাটিং গড় ৫৩ ও স্ট্রাইক রেট ৮৯.৮৩। টি-টোয়েন্টিতেও ছিলেন দুর্দান্ত। পাঁচ ম্যাচে ১৪০ রান করেছেন ৭০ গড়ে, স্ট্রাইক রেট ১২৭.২৭।

তামিমের অন্যতম প্রতিদ্বন্দ্বী গ্রিভস জুলাইয়ে ব্যাট ও বল—দুই বিভাগেই আলো ছড়িয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ম্যাচ ড্র হলেও সিরিজ ১-০ ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর পাকিস্তানের বিপক্ষে তারাউবা টেস্টে বল হাতে আরও উজ্জ্বল ছিলেন গ্রিভস। প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন আরও ২ উইকেট। তাঁর বোলিংয়ে ম্যাচটি জেতে ওয়েস্ট ইন্ডিজ। জুলাইয়ে দুই টেস্টে ২১৫ রান ও ৮ উইকেট নিয়েছেন তিনি।

অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে বিধ্বংসী ছিলেন ব্রুক। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচে ২২৯ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ২১৪.০১। ওয়ানডেতে অবশ্য তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৩১ রান।

তিনজনের পারফরম্যান্সের মধ্য থেকে একজনকে জুলাইয়ের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেবে আইসিসি

প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন অ্যান্টিগা

স্বর্ণের স্বপ্ন এখন ব্রোঞ্জে

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

নাটকীয় জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প

সাকিব-আকবরের পর নেপালের লিগে ডাক পেলেন আরিফুল

অ্যাথলেটিক ট্র‍্যাক বসানো ও স্টেডিয়াম উন্নয়নসহ যেসব সিদ্ধান্ত হলো বিসিবি সভায়

ব্যাটিং বিপর্যয়কে ‘স্বাভাবিক’ বলছেন জ্যোতি

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

লঙ্কানদের উড়িয়ে টি-টোয়েন্টির সিংহাসন পুনরুদ্ধার ইংল্যান্ডের