হোম > খেলা > ক্রিকেট

আর্থিক সংকটে বাংলাদেশ সিরিজ স্থগিত করল আয়ারল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বিপক্ষে চলতি বছর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে সদ্য প্রকাশিত বার্ষিক সূচিতে এই সিরিজ রাখেনি ক্রিকেট আয়ারল্যান্ড।

তাদের দেওয়া বিবৃতিতে জানা গেছে, আর্থিক সংকট ও লজিস্টিক সমস্যার কারণে বাংলাদেশ সিরিজ স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে কখনো এই সিরিজ আয়োজন করা হবে কি না তা জানায়নি।

এ নিয়ে বিসিবির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা গেছে, এই ব্যাপারে বিস্তারিত কিছু জানে না বিসিবি।

এই দিকে ঘরের মাঠে এবার মাত্র ৮ ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির টেস্ট অধিনায়ক অ্যান্ডি বার্লবির্নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘এটা হতাশাজনক। সামনের আন্তর্জাতিক মৌসুমে মাত্র ৮ ম্যাচ খেলব।’

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ