হোম > খেলা > ক্রিকেট

এমন জয়ের পর বোনাস লাগে নাÑবাশার

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়ে বিশ্বক্রিকেটে নতুন অধ্যায় রচনা করেছে বাংলাদেশ। ডারউইনে এই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে বিধ্বস্ত করে নাজমুল হোসেন শান্তর দল। চারদিনের মাথায় পাওয়া এ জয় দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অর্জন।

দাপুটে এই জয়ে যারপরনাই উচ্ছ্বসিত জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন কোনো বোনাস চান না। অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্ট জয়ই তার কাছে সবচেয়ে বড় বোনাস। এ নিয়ে বলেন, ‘আমি ঠিক জানি না (বোনাসের ব্যাপারে)। আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম উদযাপনে। যেহেতু এমন একটি জয়, কিছুটা তো সেলিব্রেট করতে চাইবেন। বোর্ড কী করবে তা তাদের ব্যাপার। বোর্ড হয়তো পরে কিছু করবে। তবে এরকম জয়ের পর আসলে আর কিছু লাগে না! আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এমন জয় পেয়েই খুশি। আমার আর কিছুই লাগবে না।’

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশ দল দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। সেই চোখ ধাঁধানো পারফর্ম দেখে নির্বাচক প্যানেলের প্রধান যেন ভাসছেন উচ্ছ্বাসের জোয়ারে। তিনি বলেন, ‘যেভাবেই দেখেন, এই জয় অনেক বড়। বেশ কিছু বড় জয় আছে আমাদের। তবে এটি ভিন্ন। নিউজিল্যান্ডে জেতা টেস্টও বড় ছিল। ওখানেও ছিল কঠিন পরিস্থিতি। তবে এটা একেবারেই ভিন্ন । সব দিক দিয়ে ভালো খেলে এই ম্যাচ জিতেছি। ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং, ভালো বোলিং। স্পিনার, পেসার, ব্যাটার সবাই সবাইকে সাহায্য করেছে । অবিশ্বাস্য খেলেছি আমরা।’

এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর মৃত্যু, জরুরি পদক্ষেপের আহ্বান

ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

এমন জয়ের স্বপ্নই আমরা সব সময় দেখেছি: আকরাম খান

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক

অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের ডাক পন্টিংয়ের

ঐতিহাসিক টেস্ট জয়ে শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় অঘটন: মার্ক ওয়াহ

এটা শুধু জয় নয়, শক্তিশালী বার্তাও: তামিম ইকবাল