হোম > খেলা > ক্রিকেট

ভারত ম্যাচ বয়কট ‘নাটক’ বলে আখ্যা হরভজনের, পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেট দলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ভারতের সাবেক স্পিন কিংবদন্তি হরভজন সিং। বাংলাদেশের প্রতি ‘সংহতি’ দেখানোর অজুহাতে ম্যাচ বয়কটের ঘোষণাকে তিনি সরাসরি ‘নাটক’ বলে অভিহিত করেছেন এবং এর পেছনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় হরভজন বলেন, “পাকিস্তান যদি সত্যিই এই সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে তাদের আইসিসির সম্ভাব্য শাস্তির মুখোমুখি হওয়ার মানসিকতা দেখাতে হবে। তার মতে, এই সিদ্ধান্ত আসলে বাস্তব কোনো অবস্থানের প্রতিফলন নয়, বরং লোক দেখানো একটি পদক্ষেপ।”

হরভজন বলেন, “বাংলাদেশকে সমর্থনের কথা বলা হচ্ছে, কিন্তু এতে আসলে কী অর্জন হবে? এটা মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা ছাড়া কিছু নয়। নিজেদের দেশের সমর্থকদের কথা কি একবারও ভাবা হয়েছে, যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন?”

হরভজন আরও বলেন, ভারতের বিপক্ষে ম্যাচটি তো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা ছিল। সেখানে আপত্তির কোনো বাস্তব কারণ ছিল না বলেই মনে করেন তিনি, “যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আপনারা এশিয়া কাপে খেলেছেন। তখন ট্রফি, ভেন্যু—সবকিছু নিয়ে নাটক হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে, কারণ রাজস্ব হারাতে চাননি। তখন দেশপ্রেম কোথায় ছিল?”

এই সিদ্ধান্তে পাকিস্তানকে বড় মূল্য দিতে হতে পারে বলেও মনে করছেন হরভজন। তার মতে, বিষয়টি এখন আইসিসির ওপর নির্ভর করছে। তিনি বলেন, “আইসিসি যদি ন্যায়বিচার করে, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, মোটা অঙ্কের জরিমানা আসতে পারে। এমনকি ভবিষ্যতে তারা কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ থেকেও বঞ্চিত হতে পারে।”

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। এই ইস্যুতে আইসিসির পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

আইসিসিকে ধুয়ে দিলেন সাবেক পাকিস্তানি খেলোয়াড়

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে মারুফা, জ্যোতি ও সোবহানার বড় লাফ

ভারতের দাদাগিরিকে চোখ রাঙানি পাকিস্তানের, অসহায় আইসিসি

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি: শশী থারুর

পাকিস্তানের এক ধাক্কায় নড়বড়ে আইসিসির রাজস্ব ও ক্রিকেট ইকোসিস্টেম

জাহানারা আলমের অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

হচ্ছে না বোর্ডসভা, পাকিস্তানকে নিয়ে অসন্তুষ্ট আইসিসি

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দশে দশ

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

বিসিবির নিরাপত্তায় হঠাৎ ‘নতুন তালা’, কেন?