হোম > খেলা > ক্রিকেট

ফের অভিষেকের শূন্য, তবুও জয়ের ছন্দে ভারত

স্পোর্টস ডেস্ক

শূন্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিষেক শর্মার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষেও হতাশ করলেন এ ভারতের তারকা ওপেনার। আজও আউট হয়েছেন শূন্য রানে।

অভিষেক করলেন শূন্যের হ্যাটট্রিক। ম্যাচে অবশ্য ভারতের জিততে বেগ পেতে হয়নি। সামনে ১৯৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে সূর্যকুমার যাদবের দল ডাচদের আটকে দেয় ১৭৬ রানে। ভারত জিতেছে ১৭ রানে।

‘এ’ গ্রুপ থেকে সর্বোচ্চ ৮ পয়েন্টের সংগ্রহ নিয়ে সুপার এইটে পা রেখেছে ভারত। পাকিস্তানকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করা ভারত আজ ডাচদের বিপক্ষে নিজেদের ঝালাই করে নিয়েছে।

শিবম দুবের ৩১ বলে ৬৬, সূর্যকুমারের ২৮ বলে ৩৪ আর তিলক বর্মার ২৭ বলে ৩১ রানের ইনিংসে ভারত ৬ উইকেটে গড়ে ১৯৩ রানের পুঁজি। জবাবে নেদারল্যান্ডস জয়ের সম্ভাবনা তেমন একটা জাগাতে পারেনি। বাস ডি লিডির ৩৩, লায়ন–ক্যাচেটের ২৬ আর নোয়াহ কোরসের ২৫ রানের ছোট ছোট ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৭৬ রানে থামে দলটি।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৯৩/৬।

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৭৬/৭।

ফল: ভারত ১৭ রানে জয়ী।

ম্যাচসেরা : শিবাম দুবে।

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

দিলারার রেকর্ড ফিফটিতে ডাচদের উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম দিনেই ১৬ উইকেটের পতন, রবিনসনের তোপে ব্যাকফুটে নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

টিভিতে আজ সরাসরি উপভোগ করা যাবে ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ

চার বছর পর মোসাদ্দেককে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা