হোম > খেলা > ক্রিকেট

জয়ের দেখা পেলো আমিরাত

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুই বল হাতে রেখে নিশ্চিত করে ৫ উইকেটের জয়।

আগে ব্যাট করতে নেমে নভনীত ধালিওয়ালের ৩৪ ও হার্শ ঠাকেরের ৫০ রানে ভর করে কানাডা পায় ১৫০ রানের লড়াকু সংগ্রহ। ৭ উইকেট হারানো কানাডার ৫ উইকেটই শিকার করেন ডানহাতি পেসার জুনায়েদ সিদ্দিকী। ৩৫ রানে পান ফাইফারের দেখা। এবারের আসরে এটাই প্রথম ফাইফার।

১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে আমিরাতের এক প্রান্ত আগলে রাখেন ওপেনার আরিয়ানশ শর্মা। ৫৩ বলে অপরাজিত থাকেন ৭৪ রানে। এছাড়া শেষদিকে শোয়েব খান ২৯ বলে খেলেন ৫১ রানের ঝড়ো ইনিংস। তাতে দুই বল বাকি থাকতে নিশ্চিত হয় আমিরাতের জয়। কানাডার হয়ে সাদ বিন জাফর ১৪ রানে নেন তিন উইকেট।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

নামিবিয়াকে উড়িয়ে দিল ভারত

ওমানকে উড়িয়ে সুপার এইটের পথে শ্রীলঙ্কা

টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ইউরোপিয়ান ফুটবলের যত ম্যাচ

ইংল্যান্ড হারল উইন্ডিজের কাছে

৩ এপ্রিল শুরু নারী বিপিএল

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

বাংলাদেশ বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস

১৯৮৫ কোটি টাকার ক্ষতি থেকে বাঁচল আইসিসি

‘জয়ী হয়েছে ক্রিকেটীয় স্পিরিট’