হোম > খেলা > ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ায় দু'দিনের টেস্টের তিক্ততার মাঝেও আইসিসি থেকে এলো বড় সুখবর। টেস্ট ইতিহাসে নিজেদের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ দলীয় টেস্ট র‌্যাঙ্কিং অনুযায়ী, তিন ধাপ এগিয়ে বর্তমানে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশ। টেস্টের ইতিহাসে এর আগে কখনোই এত উঁচুতে উঠতে পারেনি বাংলাদেশ। বর্তমানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলের রেটিং পয়েন্ট ৭৮।

অস্ট্রেলিয়া সফরে প্রথমবার স্বাগতিকদের তাদের নিজেদের মাটিতেই টেস্টে হারিয়ে এই ঐতিহাসিক স্থান অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও সফরের শেষটা ইতিবাচক হয়নি; ম্যাকাই টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে। টেস্টের ইতিহাসে প্রথমবার মাত্র দুই দিনেই ম্যাচ হারার তিক্ত অভিজ্ঞতাও হতে হয়েছে শান্তদের।

সব মিলিয়ে শেষ টেস্টের ব্যর্থতা সত্ত্বেও অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে ঐতিহাসিক এক জয় ও টেস্ট র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থান অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন মাইলফলক।

হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮

উপকূলের প্রত্যেক ঘরে সুপেয় পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

আতঙ্কে কলকাতা ছাড়ছে বাংলাদেশি পর্যটকরা, দুশ্চিন্তায় হোটেল মালিকরা

তেজস যুদ্ধবিমানের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ভারতের বিমানবাহিনীর সাবেক উপপ্রধানের

মান অক্ষুণ্ন রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

বারাকা শিপইয়ার্ডে আহত শ্রমিকের মৃত্যু

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ক্যানসারের চিকিৎসার নতুন পদ্ধতি সাপের শরীরে প্রথম প্রয়োগ

কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি-থ্রি-পিসসহ মাইক্রোবাস জব্দ

কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে তুঙ্গে প্রচারণা