হোম > খেলা > ক্রিকেট

৩ এপ্রিল শুরু নারী বিপিএল

স্পোর্টস রিপোর্টার

স্বপ্নটা অনেক দিনের। নারী ক্রিকেটাররাও আলাদা বিপিএল খেলবে। বিসিবিও শুধু প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছিল, কিন্তু বাস্তবে তেমন কিছুই হচ্ছিল না। অবশেষে দেশের মেয়েদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে বোর্ড।

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য এটি হতে যাচ্ছে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। ঘরোয়া এ টুর্নামেন্ট নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি বিসিবি। তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩ এপ্রিল পর্দা উঠবে নারী বিপিএলের। আসর শেষ হবে ১৫ এপ্রিল। ডব্লিউবিপিএলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের নেবে দলগুলো। বিদেশি ক্রিকেটার থাকবে কি না, ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া—এসব নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলা। বাংলাদেশের নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে রুবাবা দৌলা বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করব। মেয়েদের ক্রিকেটে এটা খুব ভালো সুযোগ হবে। দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদেরও আনতে পারবে।’

স্পন্সর ও ফ্র্যাঞ্চাইজির মালিক পেতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন রুবাবা ‘বাংলাদেশের নারী ক্রিকেটাররা খুব ভালো খেলছে। আশা করছি স্পন্সর ও দলের মালিক পেতে অসুবিধা হবে না। আমি সেটা নিশ্চিত করব। আমরা ওই ধরনের মালিকদের চাইব, যারা অন্তত কয়েক বছর দলের সঙ্গে থেকে নারী ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখবেন।’

নারী বিপিএল আয়োজনের দাবি পূরণ হওয়ায় যারপরনাই খুশি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা, ‘বেশ কয়েক বছর ধরে কথা হচ্ছিল মেয়েদের বিপিএল হবে। গত বছর তো হতে হতে হয়নি। এবার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শুনে অনেক বেশি ভালো লাগছে।’

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

বাংলাদেশ বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস

১৯৮৫ কোটি টাকার ক্ষতি থেকে বাঁচল আইসিসি

‘জয়ী হয়েছে ক্রিকেটীয় স্পিরিট’

ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, স্যালুট বিসিবি: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, স্বীকার করেছে আইসিসি: নাকভি

পাকিস্তানকে শ্রীলঙ্কান প্রেসিডেন্টের কৃতজ্ঞতা

নামিবিয়াকে ধসিয়ে দিলো ডাচরা

‘বন্ধুত্বপূর্ণ সমাধান, ক্রিকেটই গুরুত্ব পেয়েছে’

যুক্তরাষ্ট্রকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান