হোম > খেলা > ক্রিকেট

আজ শুরু হচ্ছে স্কুল ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ মাঠে গড়াচ্ছে জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর। দেশের ৬৪ জেলার ৩৫০ স্কুলের সাড়ে ৮ হাজারের বেশি ক্রিকেটার অংশ নিতে যাচ্ছে এবারের আসরে। টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ৬৫১টি।

আজ থেকে শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচ। জেলা পর্যায় শেষে শুরু হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে হয়েছে টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট এবং ব্র‍্যান্ড ও কমিউনিকেশনের প্রধান সৈয়দ রায়হান তারিক।

তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও স্কুল ক্রিকেট থেকে উঠে আসা জাতীয় দলের তারকা তাওহিদ হৃদয়।

জ্বালানি বাঁচাতে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

আমিনুলের আপত্তিকে পাত্তা দিচ্ছে না আইসিসি

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আবদুল্লাহ

প্রথম সভাতেই বাড়লো ক্রিকেটারদের বেতন

এখনই আইনি পথে হাঁটবেন না বুলবুল

মদ্যপ ওয়ার্নারের কাণ্ডকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

তামিমকে অভিনন্দন বিসিসিআই সহসভাপতির, ইতিবাচক সম্পর্কের আভাস

বিসিবিতে অস্থিরতা, ‘সার্কাস’ দেখছেন আফতাব

নেইমারকে বিশ্বকাপ খেলাতে সান্তোসের তোড়জোড়

আমিনুলের চেয়ারে তামিম ইকবাল