হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। স্পিন-সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪২ ওভারে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার পক্ষে অধিনায়ক জস ইংলিশ সর্বোচ্চ ৬৫ রানের এক লড়াকু ইনিংস খেলেন। এছাড়া মার্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারি করেন ১৯ রান করে। পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত নেতৃত্ব দেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। এছাড়া স্পিন জাদুতে মিডল অর্ডার ধসিয়ে দেন আবরার আহমেদ ও শাদাব খান।

১৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও স্পিনার ম্যাথিউ কুনেম্যানের (৩/৩৮) বোলিং তোপে একপর্যায়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। তবে সাবেক অধিনায়ক বাবর আজমের ধৈর্যশীল ৪০ রান এবং ওপেনার মাআজ সাদাকাতের দ্রুত ২৭ রান জয়ের ভিত গড়ে দেয়। শেষ মুহূর্তে আর কোনো বিপর্যয় ঘটতে দেননি শাদাব খান (২৯*) ও আব্দুল সামাদ (১৮*)। এই দুই ব্যাটারের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪১.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ ও সিরিজ জয়ে বড় অবদান রাখেন শাদাব খান।

প্রথম দিনেই ১৬ উইকেটের পতন, রবিনসনের তোপে ব্যাকফুটে নিউজিল্যান্ড

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

টিভিতে আজ সরাসরি উপভোগ করা যাবে ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ

চার বছর পর মোসাদ্দেককে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা

লর্ডসে টেস্টকে গুডবাই জানাবেন উইলিয়ামসন

টিভিতে বাংলাদেশ-নেপাল সাফ সেমিফাইনালের ম্যাচসহ আরও যত খেলা

স্কটিশ কন্যাদের হারাল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে সমতায় অস্ট্রেলিয়া

হাবিবুরের দ্রুততম ফিফটির রেকর্ড ছোঁয়ার দিনে ছয় সেঞ্চুরি

১৫ বলের ফিফটিতে হাবিবুর স্পর্শ করলেন পারভেজের রেকর্ড