হোম > খেলা > ক্রিকেট

সান্ত্বনার জয়ে শেষ যুবাদের মিশন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

গ্রুপ পর্বে ভারত ও সুপার সিক্সে ইংল্যান্ডে কাছে হারে আগেই শেষ হয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ আশা। শেষ সম্বল ছিল স্বান্তনার জয়ে বিশ্বকাপ মিশন শেষ করার। গতকাল হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশের যুবারা। লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে ২৪ রানে ৫ উইকেট নেন ইকবাল হোসেন ইমন।

হারারেতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৫৯ ও রিজান হোসেনের ৪৭ রানে ভর করে ৯ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ে এই লক্ষ্য আর তাড়া করতে পারেনি। আল ফাহাদ ও ইকবাল হোসেব ইমনের বোলিং তোপে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক সিমবারাশে মুদজেনগেরের। এছাড়া শেলটন মাজভিতোরেরা করেন ৪২ রান। বাংলাদেশের হয়ে ইমন ২৪ রানে নেন ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৫৩/৯, ৫০ ওভার (আজিজুল ৫৯, রিজান ৪৭, ব্লিগনাউট ২/৪১)।
জিম্বাবুয়ে: ১৭৯/১০, ৪৮.৪ ওভার (মুদজেনগেরে ৭০, মাজভিতোরেরা ৪২, ইমন ৫/২৪)।
ফল: বাংলাদেশ ৭৪ রানে জয়ী।
ম্যাচসেরা: ইকবাল হোসেন ইমন।

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন

টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় নারী ক্রিকেট দল

২ কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল

হোয়াইটওয়াশ মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ

ভালো শুরু চায় বাংলাদেশের মেয়েরা