হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের ডাক পন্টিংয়ের

স্পোর্টস ডেস্ক

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের ঐতিহাসিক পরাজয়ের পর নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট অঙ্গন। টেস্ট ইতিহাসের অন্যতম সেরা এই অঘটনের পর স্বাগতিক দলের দল নির্বাচন ও নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর অতিরিক্ত ভরসা এবং তরুণদের সুযোগ না দেওয়ার নীতিকে বড় ভুল হিসেবে দেখছেন তিনি।

ডারউইন টেস্টে একাদশের ১১ ক্রিকেটারের মধ্যে ২৭ বছর বয়সি ক্যামেরন গ্রিন ছাড়া বাকি সবার বয়সই ছিল ৩০-এর বেশি। ম্যাচটির শেষদিনে ধারাভাষ্য দেওয়ার সময় নিজের চরম হতাশা ব্যক্ত করে পন্টিং বলেন, ‘আমি প্রতিদিন এই সেশনের স্কোরকার্ডগুলো পর্যালোচনা করি এবং পুরো টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া একটি সেশনও জিততে পারেনি। তাহলে ভুলটা কোথায় হলো? এখন পর্যন্ত সবকিছুতেই ভুল হয়েছে।’

দলে দ্রুত পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে পন্টিং আরো বলেন, ‘এটি অত্যন্ত বিব্রতকর এক পরাজয়ে রূপ নিয়েছে। আমার মনে হয় দলে পরিবর্তন আনা এখন অনিবার্য। গত গ্রীষ্ম শেষেই আমি বলেছিলাম দল পুনর্গঠন শুরু করার জন্য এটিই আদর্শ সময়; কারণ কিছু খেলোয়াড়ের পারফরম্যান্সের মান পড়ে যাচ্ছিল।’

পরিস্থিতি চরম আকার ধারণ করার আগেই দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, নতুন ওপেনার বা তিন নম্বরে তরুণ কাউকে সুযোগ দেওয়ার মতো যথেষ্ট প্রমাণ এই টেস্টের আগেই ছিল। এখন সময় এসেছে সেই পরিবর্তনগুলো নিশ্চিত করার।

এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর মৃত্যু, জরুরি পদক্ষেপের আহ্বান

ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

এমন জয়ের স্বপ্নই আমরা সব সময় দেখেছি: আকরাম খান

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক

ঐতিহাসিক টেস্ট জয়ে শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

এমন জয়ের পর বোনাস লাগে না: বাশার

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় অঘটন: মার্ক ওয়াহ

এটা শুধু জয় নয়, শক্তিশালী বার্তাও: তামিম ইকবাল