হোম > খেলা > ক্রিকেট

লাইভ টিভিতে মাঞ্জরেকার-কার্তিকের তর্ক, কথার লড়াইয়ে ছড়াল অস্বস্তি

স্পোর্টস ডেস্ক

ভারত ও শ্রীলঙ্কার গল টেস্টে মাঠের লড়াইয়ের বাইরে আলোচনায় উঠে এসেছে দুই সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার ও মুরালি কার্তিকের কথার লড়াই। ম্যাচের তৃতীয় দিনের বিরতিতে লাইভ সম্প্রচারে দুজনের খুনসুটি একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণের দিকে গড়ায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

শ্রীলঙ্কা সফরের সম্প্রচার দলের অংশ হিসেবে কাজ করছেন মাঞ্জরেকার ও কার্তিক। মাঞ্জরেকার ছিলেন গল থেকে, আর কার্তিক ছিলেন স্টুডিওতে। খেলা নিয়ে আলোচনার মাঝেই হঠাৎ মাঞ্জরেকারের মুখভঙ্গি নিয়ে মন্তব্য করেন সাবেক ভারতীয় স্পিনার কার্তিক।

কার্তিক মজা করে বলেন, ‘আপনার মুখের ভঙ্গিটা শতাব্দীর সেরা। কিন্তু ওই ভঙ্গির কারণে আপনি কী বলছেন, সেটা বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। তাই অনুগ্রহ করে ওই ভঙ্গিটা একটু কমান।’

কার্তিকের এমন মন্তব্যে পাল্টা জবাব দিতে দেরি করেননি মাঞ্জরেকার। তিনি সম্প্রচারের ক্যামেরা অন্যদিকে ঘোরানোর কথা বলে কার্তিককে খোঁচা দেন।

মাঞ্জরেকার বলেন, ‘এটা ভালো হলো না। আমরা কি স্প্লিট স্ক্রিন করতে পারি এবং ক্যামেরাটা অন্য ব্যক্তির দিকে নিতে পারি? তাঁর সঙ্গে কথা বলা অনেক বেশি আনন্দদায়ক এবং তাঁর চেহারাটাও অনেক বেশি আনন্দদায়ক।’

এরপর কার্তিকের চেহারা নিয়ে আরও ব্যক্তিগত মন্তব্য করেন মাঞ্জরেকার। তিনি বলেন, ‘আমি শুধু ভাবছি “দারুণ, দারুণ, দারুণ”। মুরালি কার্তিক আয়নায় নিজের দিকে তাকিয়ে এটাই বলছেন।’

মাঞ্জরেকারের এই মন্তব্যে পাল্টা জবাব দেন কার্তিক। তিনি বলেন, ‘আমি কখনো নিজের দিকে তাকাই না। সেটা আপনি করেন। শুধু আপনিই করেন।’

কথোপকথন যে ক্রমেই ব্যক্তিগত হয়ে যাচ্ছে, সেটি বুঝতে পেরে শেষ পর্যন্ত মাঞ্জরেকারই পরিস্থিতি কিছুটা হালকা করার চেষ্টা করেন। তবে সেখানেও ছিল খোঁচা।

তিনি বলেন, ‘আয়নায় তাকানোর জন্য একটা প্রণোদনা দরকার। আপনার ক্ষেত্রে আমি বুঝতে পারি, সেটা খুব একটা সুবিধাজনক নয়। যাই হোক, আমরা দুজনই এখানে সীমা ছাড়িয়ে যাচ্ছি এবং সামাজিক যোগাযোগমাধ্যম এ নিয়ে দারুণ মাতামাতি হবে।’

ঘটনার ভিডিও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশ পাওয়ার পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

যদিও পুরো ঘটনাটি শেষ পর্যন্ত বড় কোনো বিরোধে রূপ নেয়নি, লাইভ সম্প্রচারে দুই সাবেক ক্রিকেটারের এমন কথার লড়াই দর্শকদের মধ্যে বেশ অস্বস্তি ও কৌতূহল তৈরি করেছে।

ভুয়া এনএসআই পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে, অবশেষে গ্রেপ্তার

আমাদের কাছে কিছুই গোপন নেই-মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের সতর্কতা

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সামরিক স্বনির্ভরতার আহ্বান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

ডিগ্রি আছে, চাকরি নেই: ভারতের তরুণদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ

সিরিয়ার বিমানঘাঁটিতে ইসরাইলি হামলা, উত্তেজনা বাড়ার শঙ্কা

দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান

গাজায় ইসরাইলি অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন বাড়ানোর ইঙ্গিত কুশনারের

উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদরাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০

পাঁচ বছরে রাবির চার শিক্ষক ও এক চিকিৎসক চাকরিচ্যুত