হোম > খেলা > ক্রিকেট

মুশফিক-তামিমের চোট নিয়ে স্বস্তির খবর, আশাবাদী শান্ত

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরেছে। অনুশীলনে চোট পাওয়া তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমের অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হলেও দুজনেরই খেলার সম্ভাবনা দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাকাইয়ে আজ শুক্রবার ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগের দিনের অনুশীলনে চোট পাওয়া তানজিদ হাসান তামিম সকালে আঙুলে স্ক্যান করিয়েছেন। এরপর তাকে ব্যাটিং করতেও দেখা গেছে। মুশফিকুর রহিমের চোটের অবস্থাও আপাতত আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন শান্ত।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাই ঠিক আছে। তামিমও আজকে ব্যাট করেছে। আশা করছি কালকে সকালে ভালো সিদ্ধান্ত নিতে পারব।’

তামিমকে নিয়ে আরও আশাবাদী শান্ত। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ম্যাচের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি। শান্ত বলেন, ‘আইডিয়া তো হয়েছেই। কালকে সকালে আবার দেখব। ভালো আইডিয়া হয়েছে। তামিম আজকে ব্যাট করেছে। মেডিকেল টার্মস অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (তানজিদ তামিম না খেললে)।’

এদিকে ম্যাকাইয়ের উইকেটে বোলারদের জন্য সহায়তা থাকার প্রত্যাশা করছেন শান্ত। বিশেষ করে বাতাস কাজে লাগাতে পারলে পেসাররা সুইং আদায় করে নিতে পারবেন বলে মনে করেন তিনি।

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘বাতাসের জন্য বোলাররা সাহায্য পাবেই, সুইং কিছুটা পেতে পারে। বাতাস যদি কাজে লাগাতে পারে বোলাররা, অবশ্যই তাদের জন্য ভালো সুযোগ থাকবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে শনিবার ভোর ৬টায়। সিরিজের এই ম্যাচের আগে তাই তামিম ও মুশফিককে নিয়ে বড় কোনো দুশ্চিন্তা না থাকলেও শেষ সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।

'বাজে আম্পায়ারিংয়ে' ম্লান সাদিয়ার লড়াই

লড়াই করে হারল বাংলাদেশ, শিরোপা শ্রীলঙ্কার

অবসরের আগে বাংলাদেশের জার্সিতে ফিরতে চান জাহানারা

ছোট পর্দায় থাকছে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

রিশাদের ওপর আস্থা রেখে নতুন মৌসুমেও দলে টানল হোবার্ট