হোম > খেলা > ক্রিকেট

নেতৃত্ব হাতছাড়া হলেও নাহিদার পাশে থাকার অঙ্গীকার জ্যোতির

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তাঁর জায়গায় নেতৃত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন নাহিদা আক্তার। নতুন অধিনায়ককে অভিনন্দন জানানোর পাশাপাশি দলের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জ্যোতি।

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল আরও এগিয়ে যাবে বলে আশাবাদী সাবেক অধিনায়ক। নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানিয়ে জ্যোতি বলেন, নাহিদার সামর্থ্য ও নেতৃত্ব দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁর বিশ্বাস।

অধিনায়কত্বে পরিবর্তন এলেও বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য বদলায়নি, এ কথাও স্পষ্ট করেছেন জ্যোতি। তাঁর ভাষায়, দলে দুজনের ভূমিকা আলাদা হতে পারে, কিন্তু লাল-সবুজের প্রতি আবেগ ও দেশের ক্রিকেটের জন্য কাজ করার প্রত্যয় একই থাকবে।

নাহিদার পাশে সতীর্থ হিসেবে থাকার প্রতিশ্রুতি দিয়ে জ্যোতি জানিয়েছেন, দলের সাফল্যের জন্য নিজের জায়গা থেকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তিনি। একসঙ্গে অনেকটা পথ পাড়ি দেওয়ার কথা স্মরণ করে ভবিষ্যতেও বাংলাদেশের জার্সিতে নতুন সাফল্যের গল্প লেখার প্রত্যাশা জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।

মাহফিজুলের সেঞ্চুরির দিনে সানজামুলের ৪ উইকেট

ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন–হুসেইন!

ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ

নারী টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা, ডেপুটি মোস্তারি

ব্যাটারদের জেতানো উচিত ছিল, পারেনি- তাসকিন

ছোট পর্দায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেসহ আরো ম্যাচ

দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

ওমানে জয়ে শুরু যুবাদের

জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৭২

‘নতুন সংস্করণ’-এর দ্রাবিড় ও শেবাগের আবির্ভাব