হোম > খেলা > ক্রিকেট

ডি মারিয়ার জোড়া গোলের ম্যাজিক

স্পোর্টস ডেস্ক

প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল সমানে সমান। কিন্তু মাঠের সমীকরণ দাঁড়ায় একেবারেই ভিন্ন। ঘরের মাঠ গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে অতিথি ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে দাঁড়াতেই দেয়নি রোসারিও সেন্ট্রাল। আলবিসেলেস্তে তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার চোখধাঁধানো পারফরম্যান্সে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে দলটি।

আর্জেন্টিনার লিগা প্রফেশনাল ডি ফুটবলে রোববার রাতের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রোসারিও। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়া। তবে প্রথমার্ধের শেষদিকে বড় ধাক্কা খায় সফরকারী ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া। গ্যাস্টন আভিলার ওপর এক কঠোর ফাউল করার অপরাধে অ্যালেক্স আর্সে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মেনডোজার ‘লেপ্রা’ দলটি। মূলত এই লাল কার্ডই ম্যাচের গতিপথ পুরোপুরি পাল্টে দেয়।

একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে থাকা অতিথিদের সুবিধা করে উঠতে দেয়নি ‘কেনালিয়া’ খ্যাত রোসারিও সেন্ট্রাল। ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। এরপর একে একে সফরকারীদের জালে বল পাঠান জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি এবং মার্কো রুবেন। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই ঐতিহাসিক জয়ে জোন ‘বি’-এর শীর্ষে উঠে আসার সঙ্গে সার্বিক পয়েন্ট তালিকার চার নম্বরে পৌঁছে গেল রোসারিও সেন্ট্রাল। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ের বিপরীতে তাদের হার মাত্র ২টি। গত বছরের চ্যাম্পিয়নশিপের সাফল্য বজায় রেখে এবারও কোপা লিবার্তোরেসে জায়গা করে নেওয়াই দলটির মূল লক্ষ্য।

শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

এপিএলের ড্রাফটে বাংলাদেশের আট ক্রিকেটার

এনামুলের ঘূর্ণিতে ভারতকে হারাল বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখে সিরিজ পাকিস্তানের

ছোট পর্দায় থাকছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা

একই দিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে ভারত

ডারবান টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

শান্ত-মুশফিকের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ