হোম > খেলা > ক্রিকেট

১৩ বছর পর জিম্বাবুয়ে সফর নিয়ে আবেগাক্রান্ত আশরাফুল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ১৩ বছর পর আবারও জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন দেশের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়, কোচিং স্টাফের সদস্য হিসেবে নতুন দায়িত্ব নিয়ে ফিরছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে আশরাফুল জানিয়েছেন, ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতেই জাতীয় দলের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছিলেন। একই সঙ্গে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরুও হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে, জিম্বাবুয়ের মাটিতেই। সেই স্মৃতিবহুল দেশে এবার তিনি ফিরছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে।

পোস্টে আশরাফুল লিখেছেন, গত সাত মাস ধরে দেশের মাটিতে জাতীয় দলের সঙ্গে কাজ করছেন তিনি। এই সময়ের মধ্যে অনুষ্ঠিত সব হোম সিরিজে দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথমবারের মতো ব্যাটিং কোচ হিসেবে বিদেশ সফরে যাচ্ছেন।

সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেন, ক্রিকেটের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো—যে জায়গার সঙ্গে অসংখ্য স্মৃতি জড়িয়ে থাকে, সময়ের ব্যবধানে সেখানেই আবার নতুন ভূমিকায় ফিরে আসার সুযোগ তৈরি হয়। জিম্বাবুয়ে সফরকে তাই নিজের জন্য বিশেষ এক অধ্যায় হিসেবে দেখছেন তিনি।

পোস্টের শেষাংশে আশরাফুল নিজের জন্য এবং বাংলাদেশ দলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। জাতীয় দলের সফলতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে দলের উন্নতিতে অবদান রাখতে পারবেন।

একসময় ব্যাট হাতে যে মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন, এবার সেই জিম্বাবুয়ের মাটিতেই কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন আশরাফুল। ক্রিকেটের দীর্ঘ পথচলায় এটি তার ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে।

বৃষ্টির দিনে বল হাতে বোল্যান্ডের দাপট, বিপদে দক্ষিণ আফ্রিকা

মাহফিজুলের সেঞ্চুরির দিনে সানজামুলের ৪ উইকেট

ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন–হুসেইন!

ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ

নেতৃত্ব হাতছাড়া হলেও নাহিদার পাশে থাকার অঙ্গীকার জ্যোতির

নারী টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা, ডেপুটি মোস্তারি

ব্যাটারদের জেতানো উচিত ছিল, পারেনি- তাসকিন

ছোট পর্দায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেসহ আরো ম্যাচ

দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

ওমানে জয়ে শুরু যুবাদের