হোম > খেলা > ক্রিকেট

মাহফিজুলের সেঞ্চুরির দিনে সানজামুলের ৪ উইকেট

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগের আবারও সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। ভিন্ন ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিনে অলআউট হয়েছে খুলনা। রাজশাহীতে সানজামুলের জাদুতে প্রথম দিনে অলআউট হয়েছে বরিশাল।

কক্সবাজারে মাহফিজুলের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগে ছুটছে মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট। প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে অনবদ্য ব্যাটিং করা এই ব্যাটার তৃতীয় রাউন্ডের প্রথম দিনেই পেলেন সেঞ্চুরির দেখা। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ২১৬ বলে সেঞ্চুরি তুলে নেন রবিন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি রবিনের তৃতীয় সেঞ্চুরি। দ্বিতীয় সেঞ্চুরিটিও এসেছে এবারের লিগেই।

প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২২৬ রান করেছে ময়মনসিংহ। রবিন এক প্রান্ত ধরে রেখে ১১৬ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে কেউ স্থায়ী হতে পারছিলেন না। পঞ্চম উইকেটে রিজান হোসেন অবশ্য ভালো সঙ্গ দিচ্ছেন রবিনকে। ৪৩ রান করে অপরাজিত আছেন রিজান।

ঢাকার হয়ে দুই উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। একটি করে উইকেট গেছে সুমন খান এবং আরিফ আহমেদের ঝুলিতে।

জাকিরের একাকী লড়াই

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে একাই লড়াই করেছেন জাকির হাসান। তবে শরীরে ক্র্যাম্প হয়ে যাওয়ায় ৭১ রান করে স্বেচ্ছায় অবসরে যেতে হয় তাকে। জাকিরের লড়াইয়েও ২০০ রানের সংগ্রহ পায়নি সিলেট। প্রথম দিনে তারা কেবল ১৭৯ রানে গুটিয়ে গেছে।

জাকিরের ফিফটি ছাড়া স্বীকৃত ব্যাটসম্যানদের কেউ ২৫ রানও করতে পারেননি। জাকের আলি ৫৬ বলে ১৯ রান করে আউট হন। ৯ নম্বরে নেমে ২ ছক্কায় ২৬ রান করেন খালেদ।

রংপুরের পক্ষে ৩টি করে উইকেট নেন মেহেদি হাসান ও স্বাধীন ইসলাম।

পরে ঘণ্টাখানেকের জন্য ব্যাটিংয়ে নেমে রংপুরের সংগ্রহ ১ উইকেটে ৩২ রান।

প্রথম দিনে অলআউট খুলনা

সিলেটের একাডেমি মাঠে প্রথম দিনেই খুলনাকে অলআউট করেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ২০১ রান করেছে খুলনা। ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ইমরানউজ্জামান। ২৩ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার অষ্টম ফিফটি। ৪২ রান করেন তরুণ ওপেনার আজিজুল হাকিম। দুর্ভাগ্যজনক রানআউটে কাটা পড়ায় পঞ্চাশ ছোঁয়া হয়নি তার।

চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নেন শরিফ।

দিনের শেষ সেশনে ৩ উইকেট হারিয়ে ৭২ রান করে চট্টগ্রাম। আগের রাউন্ডে তিন অঙ্কের দেখা পাওয়া শাহাদাত হোসেন ২০ রানে অপরাজিত।

সানজামুলের ৪ উইকেট

রাজশাহী জেলা স্টেডিয়ামে প্রথম দিনে অলআউট হয়েছে বরিশাল। ৬৮.১ ওভারে অলআউট হওয়া দলটির সংগ্রহ ২২৯ রান। পরে ১০ ওভার খেলে সাব্বির হোসেনের উইকেট হারিয়ে রাজশাহী করে ২৪ রান।

বরিশালের পক্ষে ফিফটির দেখা পাননি কেউই। ত্রিশছোঁয়া ইনিংস খেলেন চারজন। ৪২ বলে ৪০ রান করেন তরুণ ওপেনার জাওয়াদ আবরার। উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে আসে ৪ চার ও ১ ছক্কায় ইনিংসের সর্বোচ্চ ৪১ রান।

রাজশাহীর পক্ষে ১১.৫ ওভারে পাঁচ মেডেনসহ মাত্র ১৫ রানে ৪ উইকেট নেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন–হুসেইন!

ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ

নেতৃত্ব হাতছাড়া হলেও নাহিদার পাশে থাকার অঙ্গীকার জ্যোতির

নারী টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা, ডেপুটি মোস্তারি

ব্যাটারদের জেতানো উচিত ছিল, পারেনি- তাসকিন

ছোট পর্দায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেসহ আরো ম্যাচ

দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

ওমানে জয়ে শুরু যুবাদের

জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৭২

‘নতুন সংস্করণ’-এর দ্রাবিড় ও শেবাগের আবির্ভাব