হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির দিনে বল হাতে বোল্যান্ডের দাপট, বিপদে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

বৃষ্টি, ভেজা আউটফিল্ড আর একাদশে চমক—সব মিলিয়ে পোর্ট এলিজাবেথ (গ্যাবেরহা) টেস্টের প্রথম দিনটা শুরু থেকেই ছিল নাটকীয়তায় ভরা। আর সেই নাটকের মূল নায়ক অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। নাথান লায়নকে বসিয়ে একাদশে সুযোগ পেয়েই মাত্র দুই বলের ব্যবধানে ২ উইকেট নিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন এই ৩৭ বছর বয়সী অজি পেসার।

দিনের খেলা শেষে ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

টসের আগেই পরিষ্কার হয়ে যায় অস্ট্রেলিয়ার একাদশ ভাব কৌশল। লায়নকে সাইডলাইনে রেখে সম্পূর্ণ পেসনির্ভর একাদশ নিয়ে মাঠে নামেন প্যাট কামিন্স। ২০১৩ সালের পর কোনো টেস্টে স্পেশালিস্ট স্পিনার ছাড়া খেলতে নামার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার জন্য এবারই প্রথম। কিন্তু পেস সহায়ক কন্ডিশনে কামিন্স-বোল্যান্ডদের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়নি।

আবহাওয়ার খামখেয়ালিপনায় মাত্র ৫.৩ ওভার খেলার পরেই প্রথমবার বৃষ্টি এসে ম্যাচ থামিয়ে দেয়। লাঞ্চের পর খেলা পুনরায় শুরু হতেই বল হাতে আসেন বোল্যান্ড।

ইনিংসের ষষ্ঠ ওভারে বোল্যান্ড তার সুইং আর দারুণ লেংথ দিয়ে কাঁপিয়ে দেন স্বাগতিকদের।

চমৎকার ড্রাইভে ভালো শুরু করা এইডেন মার্করামকে (১১) ভেতরের দিকে ঢোকা বলে ইনসাইড এজ করিয়ে বোল্ড করেন বোল্যান্ড। উইকেটে আসা নতুন ব্যাটার ডেভিড বেডিংহামের বাইরের বলে ড্রাইভ খেলার ভুলকে কাজে লাগিয়ে স্লিপে ক্যাচ বানান তিনি।

টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন বোল্যান্ড। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাটের কোণায় লেগে বল প্যাডে না লাগলে প্রথম দিনেই হ্যাটট্রিকের দেখা পেয়ে যেতেন এই অভিজ্ঞ অজি বোলার।

অভিষিক্ত ওপেনার মার্কাস অ্যাকারম্যান (৩২ বলে ৫*) এবং অধিনায়ক টেম্বা বাভুমা (৪*) চরম সতর্কতার সঙ্গে ওভারগুলো কাটিয়ে দেওয়ার চেষ্টা করলেও বৃষ্টির কারণে আম্পায়াররা শেষ পর্যন্ত খেলা বন্ধ ঘোষণা করেন।

প্রথম টেস্টে ডারবানে ২১৪ রানে হেরে ১-০ তে পিছিয়ে থাকা প্রোটিয়াদের জন্য দ্বিতীয় দিনটি হবে ঘুরে দাঁড়ানোর বড় পরীক্ষা। অন্যদিকে, লায়নের জায়গায় সুযোগ পাওয়া বোল্যান্ড যে সিদ্ধান্তকে শতভাগ সার্থক প্রমাণ করেছেন, তা বলাই বাহুল্য।

মাহফিজুলের সেঞ্চুরির দিনে সানজামুলের ৪ উইকেট

ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন–হুসেইন!

ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ

নেতৃত্ব হাতছাড়া হলেও নাহিদার পাশে থাকার অঙ্গীকার জ্যোতির

নারী টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা, ডেপুটি মোস্তারি

ব্যাটারদের জেতানো উচিত ছিল, পারেনি- তাসকিন

ছোট পর্দায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেসহ আরো ম্যাচ

দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

ওমানে জয়ে শুরু যুবাদের

জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৭২