হোম > খেলা > ক্রিকেট

ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, স্যালুট বিসিবি: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় ক্রিকেট দুুনিয়া পড়ে গিয়েছিল মহাসংকটের মধ্যে। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে লাহোরে আইসিসি বৈঠক করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। সোমবার আইসিসি জানায়, বিশ্বকাপে না খেলার জন্য কোনো শাস্তি বা জরিমানা হবে না বিসিবির। আইসিসির একটি টুর্নামেন্টের আয়োজকস্বত্ব পাবে বাংলাদেশ। পরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান।

এটিকে বিসিবির কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এ নিয়ে তিনি বলেন, ‘দেখেন, তারা যে ক্রিকেট কূটনীতিটা করেছে, আল্টিমেটলি এখন আইসিসি বলছে, আমাদেরকে কোনো রকম শাস্তি-টাস্তি তারা দেবে না, বরং একটি বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক তারা করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, স্যালুট টু দা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরকম সিদ্ধান্ত ১০ বার নেওয়ার সুযোগ এলে ১০ বারই এটিই নেওয়া উচিত।’

মঙ্গলবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, বিশ্বকাপ না খেলায় কোনো আক্ষেপ নেই বাংলাদেশের, ‘কোনো রিগ্রেট? প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট, আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। তারা নিজেরা স্যাক্রিফাইস করে, দেশের ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয়, এটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

জাকিরের সেঞ্চুরিতে ইমার্জিং দলের দাপুটে জয়

সোহানের রেকর্ডের দিনে রূপগঞ্জ, আবাহনী ও লেপার্ডসের জয়

বিসিবিতে ‘একদিনের পরিচালক’ মীর সীমান্তের পদত্যাগ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ট্রফি উন্মোচন

‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

নাহিদ রানাকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া, ‘কঠিন পরীক্ষা নেবে’

ব্রাজিল না আর্জেন্টিনা? রহস্যই রাখলেন মিরাজ

‘ব্যাটিংয়ে আমার অবদান অনেক গুরুত্বপূর্ণ’

একটাই পরিকল্পনা, ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতা: মিরাজ

৪৫ বলের ঝড়ে দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ড সোহানের