হোম > খেলা > ক্রিকেট

এখনো বাকি ঢাকা-সিলেটের পারিশ্রমিক

স্পোর্টস রিপোর্টার

বিপিএল শেষ হওয়ার মাস পেরিয়ে গেলেও এখনো পারিশ্রমিক জটিলতায় ভুগছেন ক্রিকেটাররা। গতকাল চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে এমনটাই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

তিনি জানান, ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্সের ক্রিকেটাররা এখনো পুরো পারিশ্রমিক বুঝে পাননি। দল দুটির দেওয়া ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দিবে বিসিবি।

গতকাল বিসিবি কার্যালয়ে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয় বিসিবি। বিপিএল শুরুর আগের দিন মালিকানা ছেড়ে দেওয়ায় দলটির দায়িত্ব নেয় বিসিবি। এদিকে বাকি দলগুলোর পারিশ্রমিকের ব্যাপারে ইফতেখার রহমান মিঠু জানান, রাজশাহী ওয়ারিয়র্স শতভাগ পারিশ্রমিক দিয়েছে।

রংপুর রাইডার্স ইতোমধ্যে ৭৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে। নোয়াখালীর দুই কোটি টাকার পে অর্ডার ভাঙিয়ে ক্রিকেটারদের ১ কোটি ৭৫ লাখ টাকা পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। ঢাকা ও সিলেটের ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে দেওয়া হবে এই দুই দলের ক্রিকেটারদের পারিশ্রমিক।\

অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়ের লঙ্কা বধ

কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, সর্বোচ্চ বেতনে শান্ত-লিটনরা

নতুন ক্রীড়া প্রশাসন, বিসিবিতে রেড অ্যালার্ম!

ফের অভিষেকের শূন্য, তবুও জয়ের ছন্দে ভারত

সুপার এইটে উঠল যারা, কার কখন খেলা

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

ভরাডুবির বিশ্বকাপ নিয়ে পর্যালোচনায় অস্ট্রেলিয়া

ফারহানের সেঞ্চুরিতে সুপার এইটে পাকিস্তান

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিসিবিতে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে দিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী