হোম > খেলা > ক্রিকেট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নারী এশিয়া কাপ

স্পোর্টস রিপোর্টার

আসন্ন দুটি বড় আন্তর্জাতিক আসরকে সামনে রেখে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে এশিয়া কাপ এবং পরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে অংশ নেবে দেশের নারীরা। এ লক্ষ্যে আগামী বুধবার দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্ট দুটিতে অংশ নেওয়ার আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলন ও অফিসিয়াল ফটোসেশনে দলের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশের নারী ক্রিকেটে এশিয়া কাপ জয়ের ইতিহাস বেশ গৌরবময়। ২০১৮ সালে মালয়েশিয়ায় এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো মহাদেশীয় শিরোপা উঁচিয়ে ধরেছিল লাল-সবুজের নারীরা। তবে সম্প্রতি সেমিফাইনালের বাধা পেরোতে না পারাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের জন্য।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, বারবার সেমিফাইনালে গিয়ে বাদ পড়ার এই ব্যর্থতার বৃত্ত এবার ভেঙে ফেলতে চান তারা। তার ভাষ্যমতে, ‘এবার আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়ে বাদ পড়ে আসি, বারবার একই জিনিস হচ্ছে। তাই এবার আমরা এই বাধাটা ভাঙতে চাই। ফাইনালে উঠতে পারলে শিরোপা জয়ের সুযোগও তৈরি হবে।’

এশিয়া কাপের মিশন শেষে বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে এশিয়ান গেমসের চ্যালেঞ্জে। এশিয়ান গেমসেও বাংলাদেশের মেয়েদের পূর্ব সাফল্য নজরকাড়া- ২০১০ সালের এশিয়ান গেমসে রৌপ্য ও সর্বশেষ এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছে মেয়েরা। আর দক্ষিণ এশিয়ান গেম ব্রোঞ্জ পদক জিতেছে।

বিগত আসরগুলোতে রুপা ও ব্রোঞ্জ অর্জন করলেও, এবার সেই অর্জনের তালিকায় ‘সোনার পদক’ যুক্ত করতে চান অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, ‘পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। তবে এবার আমাদের চেষ্টা থাকবে যেন সোনার পদক নিয়ে ফিরতে পারি।’

টুর্নামেন্ট দুটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিবিড় অনুশীলন করেছে নারী দল। মূল টুর্নামেন্টে নামার আগে নিজেদের মধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছেন তারা। অধিনায়ক মনে করেন, এশিয়া কাপে দল ভালো পারফর্ম করতে পারলে সেটির ইতিবাচক প্রভাব এশিয়ান গেমসেও পড়বে।

আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসবে এবারের আসর। টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। পরে ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে। ২০২৬ সালের এশিয়ান গেমস আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বসবে জাপানের আইচি ও নাগোয়া শহরে। তবে ক্রিকেটের মতো কিছু ইভেন্ট শুরু হবে ১৭ সেপ্টেম্বর।

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর