হোম > খেলা > ক্রিকেট

পন্টিংয়ের কাঠগড়ায় কামিন্স ও নির্বাচকরা

স্পোর্টস ডেস্ক

ডারউইন টেস্টে কার্যত ব্যাকফুটে অস্ট্রেলিয়া। গতকালের শেষ সেশনের ব্যাটিং বাদ দিলে কোনো সেশনেই বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাতে পারেনি অজিরা। উল্টো পুরো তিন দিন অজিদের ওপর কর্তৃত্ব ফলিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার এই হাল দেখে অধিনায়ক প্যাট কামিন্সের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার প্রশ্ন, টস জিতে কামিন্স কেন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়ে যায় অজিরা।

শুক্রবার সকালে এসইএন রেডিওতে পন্টিং বলেন, ‘অস্ট্রেলিয়ার আগে ব্যাট করার সিদ্ধান্ত দেখে আমি অবাক হয়েছিলাম। বিশেষ করে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পরও এই সিদ্ধান্ত আমাকে ভাবিয়েছে। সকালে ওই উইকেটে অস্ট্রেলিয়ার পেসারদের মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারত। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর অনেকেই ভ্রু কুঁচকেছিল। তবে আপনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর সবাই-ই এমন (বাংলাদেশের) বোলিং আক্রমণের বিপক্ষে ১৯০-এর চেয়ে বেশি রান আশা করে।’

এর আগে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্টিভ স্মিথও কামিন্সের সিদ্ধান্ত নিয়ে নিজের অনিশ্চয়তার কথা জানান। তিনি বলেন, ‘আমি গতকালের কথায় ফিরে যাব। ছেলেরা ভেবেছিল উইকেটটা খুব শক্ত। কিন্তু সকালে এসে দেখলাম, সম্ভবত শিশিরের কারণে এটি কিছুটা স্যাঁতসেঁতে ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট অবশ্যই শক্ত হয়েছে। তবে এটি যদি আবার নরম হয়, তাহলে ব্যাটিং করা কঠিন হতে পারে।’

শুধু কামিন্স নয়, অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়েও প্রশ্ন করেছেন পন্টিং। অস্ট্রেলিয়া কয়েকজন নতুন ব্যাটারকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন এই কিংবদন্তি। তিনি বলেন, ‘বিশেষ করে টপ অর্ডারে আমরা যে টেকনিক্যাল সমস্যা ও দুর্বলতাগুলো দেখেছি, সেগুলোর কোনো অজুহাত হতে পারে না। এই দুই ম্যাচে অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভাদের কয়েকজনকে যাচাই করার সুযোগ ছিল বলেই আমি মনে করি।’

পন্টিং আরো বলেন, ‘আমি জানি আমাদের তরুণ ব্যাটারদের শেফিল্ড শিল্ডের পরিসংখ্যান খুব ভালো নয়। কিন্তু আমার মনে হয় শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করলে হবে না। কিছুটা গভীর দৃষ্টি কাজে লাগিয়ে প্রতিভার ভিত্তিতে খেলোয়াড় বেছে নিতে হবে। কারণ বর্তমানে আমাদের দলে যারা আছে, তাদের পারফরম্যান্স কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটের মানের সঙ্গে যাচ্ছে না।’

মামলা করল গরু চুরির, পুলিশ প্রতিবেদনে হয়ে গেল মোটরসাইকেল

গ্যাস লিকেজে ৯ জনের মৃত্যু, ফেরদৌস শিপইয়ার্ড বন্ধ ঘোষণা

শহীদ আবদুল মালেকের শিক্ষা-প্রস্তাবনা নিয়ে ঢাবিতে ছাত্রশিবিরের সেমিনার

ঢাবিতে ‘নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইআবিতে মাস্টার ট্রেইনার প্রস্তুতি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

অস্ট্রেলিয়ার মাটিতে মিরাজের কীর্তি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ!

মহানবীর রাষ্ট্রব্যবস্থা সর্বাধুনিক মডেল হতে পারে

কাদিয়ানীদের ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণার দাবিতে সমাবেশ-মহাসমাবেশ ঘোষণা

নোয়াখালীতে নারীকে হত্যা, ছেলে ও শাশুড়ি গ্রেপ্তার