হোম > খেলা > ক্রিকেট

ডারউইনে স্মিথ-লিটনের কথার উত্তাপ

স্পোর্টস ডেস্ক

ডারউইনের গরমের সঙ্গে তখন ম্যাচের উত্তাপও বেড়েছে। একদিকে টেস্ট বাঁচানোর মরিয়া চেষ্টা করছে অস্ট্রেলিয়া, অন্যদিকে বাংলাদেশ জয়ের পথে মগ্ন হয়ে চাপ বাড়িয়ে চলছে প্রতিটি মুহূর্তে। এমন সময় মাঠে দেখা গেল উত্তেজনা। কথার ঝাঁঝে উত্তাপ ছড়ালেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস। আর সেই কথোপকথনই ধরা পড়ল স্টাম্প মাইকে।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে। তাইজুল ইসলামের একটি বল লেগ সাইড দিয়ে যাওয়ার পর ক্যাচের আবেদন করেন লিটন। আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ শিবিরে রিভিউ নেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। ঠিক তখনই স্মিথ লিটনকে উদ্দেশ করে বলতে শুরু করেন, ‘নাও, ব্যবহার করো। যাও, করো। রিভিউ নাও।’

কিন্তু সেখানেই থামেননি অস্ট্রেলিয়ার এই ব্যাটার। কিছুটা ব্যঙ্গের সুরেই আবার বলেন, ‘আরেকটা রিভিউ নষ্ট করো। যা ইচ্ছা করো, নিজের মতো খেলো।’ বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ নেয়নি। লিটনও নিজের জায়গায় ফিরে যাচ্ছিলেন। যাওয়ার সময় স্মিথকে উদ্দেশ করে তার সংক্ষিপ্ত মন্তব্য, ‘তুমি ব্যাট করো, শুধু ব্যাট করো।’ স্মিথও সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘আমি তো ব্যাটই করছি।’ লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার স্মিথের জবাব আরো স্পষ্ট, ‘না, আমি যা চাই তা-ই করব। আমি যা চাই, তা-ই করতে পারি।’

মুহূর্তের এই কথোপকথনেই অবশ্য বোঝা যাচ্ছিল, ম্যাচের চাপ কতটা তীব্র হয়ে উঠেছিল। একদিকে বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিটি উইকেট ও প্রতিটি রান নিয়ে লড়ছিলেন, অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ওপর ছিল ম্যাচ বাঁচানোর চাপ। এই টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের চিত্রও ছিল হতাশাজনক। তবে স্মিথ ভালো ব্যাটিং করেছেন। প্রথম ইনিংসে ৭১ রানের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪৪ রান। দুই ইনিংস মিলিয়ে ২৫-এর বেশি রান করা অস্ট্রেলিয়ার একমাত্র ব্যাটসম্যানও ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগতভাবে স্মিথ ভালো খেললেও দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেননি। বাংলাদেশ মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়ে এক উইকেট হারিয়েই সেটি পেরিয়ে যায়।

ম্যাচের এই কথার লড়াই নিয়ে ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়ানও কথা বলেছেন। তার মতে, ঘটনাটি বাংলাদেশের লড়াকু মানসিকতারই প্রতিচ্ছবি। বাংলাদেশ যে শুধু মাঠে খেলতে নয়, পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করতেই প্রস্তুত ছিল, এই ঘটনাতেও সেটিই ফুটে উঠেছে। শেষ পর্যন্ত ডারউইনের মঞ্চে কথা নয়, জয় হয়েছে বাংলাদেশের। আর স্মিথ-লিটনের সেই কয়েক সেকেন্ডের কথোপকথন হয়ে থাকল ঐতিহাসিক টেস্টের অন্যতম আলোচিত দৃশ্য।

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান

গ্যাস সংকটের সুযোগে বাড়তি ভাড়া আদায়, ভোগান্তিতে ফুলবাড়ীয়ার মানুষ

ইয়াবাসহ আটক কৃষকদল নেতা কারাগারে, দল থেকে বহিষ্কার

ইরানের স্কুলে আঘাত হানা টমাহক উৎপাদনে ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

পাঁচ কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় হবে প্রায় ১১০০ কোটি টাকা

হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি করে পালাল অস্ত্রধারীরা

কাঁচা মরিচ ও টমেটোর ওপর থেকে শুল্ক প্রত্যাহার

সৃজনকলা গুণীজন সম্মাননা পেলেন আফজাল হোসেন