হোম > খেলা > ক্রিকেট

নিষেধাজ্ঞার শঙ্কায় ইমাম, শাস্তির মুখে রিজওয়ানও

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড সফরে মাঠের ব্যর্থতার সঙ্গে এবার শৃঙ্খলাজনিত বিতর্কেও জড়িয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট। ভুয়া চোটের অভিযোগে ওপেনার ইমাম-উল-হকের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে এক থেকে দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি। অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের শৃঙ্খলা নিয়েও গুরুতর উদ্বেগ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

লর্ডসে দ্বিতীয় টেস্টে পায়ের চোটের কারণে দুই ইনিংসেই ব্যাটিংয়ে নামেননি ইমাম। তবে তার এই চোট নিয়ে প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেটে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বোর্ডের তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে ইমামের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আসতে পারে।

২০২৫ সালের নিউজিল্যান্ড সফরের একটি ঘটনাও নতুন করে সামনে এসেছে। ইনডোর নেট সেশনে ডান পায়ের বুড়ো আঙুলে বল লাগার পর ইমাম চোটের লক্ষণ অতিরঞ্জিত করেছিলেন এবং চিকিৎসকদের বিভ্রান্ত করেছিলেন, এমন অভিযোগে আগেও তদন্ত হয়েছিল।

রিজওয়ানের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। তার শৃঙ্খলা নিয়ে বোর্ডের অসন্তোষের কারণে তাকে তলব করা হতে পারে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে নিকট ভবিষ্যতে জাতীয় দলের বাইরে থাকতে হতে পারে সাবেক এই অধিনায়ককে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দল থেকেও বাদ পড়েছেন ইমাম ও রিজওয়ান। তাদের সঙ্গে বাদ দেওয়া হয়েছে সালমান আলি আগা, উসমান আলি, আমের জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুররম শেহজাদকে।

এর মধ্যে টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচক প্যানেলের সদস্য মিসবাহ-উল-হকও পদত্যাগ করেছেন। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন চলছে তীব্র অস্থিরতা।

নিরাপদ মাতৃত্ব ও শিশুর জন্য অপরিহার্য

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

শ্রীবরদীতে ৩ কিলোমিটার কর্দমাক্ত রাস্তার বেহাল দশা, জনভোগান্তি চরমে

আবাসন সংকট নিরসনে সাতটি নতুন শহর নির্মাণের পরিকল্পনা যুক্তরাজ্যে

ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

ইউপিতে দলীয় প্রশাসক নিয়োগ জাতির জন্য চরম উদ্বেগের: গোলাম পরওয়ার

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বাঁশখালীর মিষ্টি পান

শাপলা চত্বরে গণহত্যা মামলার বিচার দ্রুত শেষ করব