হোম > খেলা > ক্রিকেট

ভারতকে চোখ রাঙিয়েও জিততে পারল না যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

উদ্বোধনী ম্যাচে অঘটনের আভাস দিয়েছিল নেদারল্যান্ডস। তবে বাস্তবে তেমন কিছু হয়নি। পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের নতুন মিশনটা শুরু করেছে জয়ের হাসি দিয়েই। বিপদের ঘনঘটা দেখা দিয়েছিল ভারতের আকাশেও। কিন্তু ভারতকে চোঙ রাঙানি দেখিয়ে পারল না মার্কিন শিবির। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মতো স্বাগতিকরাও জিতেছে নিজেদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে সূর্যকুমার যাদবরা হারিয়েছে ২৯ রানে।


শুরুতে ভারতীয় শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলেন শ্যাডলি ভ্যান শালকউইক। তার পেস ঝড়ে তাসের ঘরের মতো যেন উড়তে থাকে ভারতের ব্যাটিং লাইন-আপ। দলীয় ৭৭ রানেই নাই হয়ে যায় স্বাগতিকদের ৬ উইকেট। ভারত হোঁচটটা খায় দলীয় ৮ রানে ওপেনার অভিষেক শর্মার উইকেট হারিয়ে। উইকেট পতনের শুরুটা করেন আলী খান। পরে ভারতের উইকেট ফেলার দায়িত্বটা বলতে গেলে একাই তুলে নেন শালকউইক। যেভাবে উইকেট পড়ছিল, তাতে করে একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল ভারত। শালকউইকের পেস তোপ সামলে সূর্যকুমার যাদব উপহার দেন ৮৪ রানের হার না মানা দারুণ এক ইনিংস। ভারত অধিনায়কের ৪৯ রানের ইনিংসে ছিল ১০ বাউন্ডারি ও ৪ ছক্কার মার। তার ব্যাটিং দৃঢ়তায় বিপদ কাটিয়ে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের পুঁজি গড়ে ভারত। শালকউইক একাই নিজের পকেটে পুরেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় যুক্তরাষ্ট্র। দলীয় ৯৮ রানেই হারিয়ে ফেলে তারা ৬ উইকেট। দলীয় ৮ রানে ওপেনার ফেরেন ওপেনার আন্দ্রিয়েস গুস। এর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষে মার্কিন দলটির ইনিংস থেমে যায় ৮ উইকেটে ১৩২ রান তুলতেই।

পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি ক্রিকেটার

ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে পিসিবি!

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

বয়কট বিতর্ক নিয়ে বিশ্বকাপ শুরু

টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচসহ আরও যত খেলা

সোহানের ঝড়ো ব্যাটিংয়ে দুর্বারের জয়

বিশ্বকাপে সমর্থন চেয়ে সালমান বললেন, বাংলাদেশিরা আমাদের ভাই

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার অনুরোধ শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের টার্গেট ৩০০ রান

পাকিস্তানের মন গলাতে জয় শাহকে যেতে বললেন মানি