হোম > খেলা > ক্রিকেট

৫ রানে ৭ উইকেট, আতাপাত্তুর বিশ্বরেকর্ডে শ্রীলঙ্কার জয়

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতে যেন সব ক্ষোভ ঝাড়লেন চামারি আতাপাত্তু। ইন্দোনেশিয়ার বিপক্ষে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে হ্যাটট্রিকসহ মাত্র ৫ রান খরচায় ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক।

দুবাইয়ে বুধবার রাতে আতাপাত্তুর বিধ্বংসী অফ স্পিনে ইন্দোনেশিয়া গুটিয়ে যায় মাত্র ৪৯ রানে। ফলে ৭৫ রানের বড় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে শ্রীলঙ্কা।

৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৭ উইকেট নেওয়া আতাপাত্তুর বোলিং এখন টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সেরা। আগের রেকর্ড ছিল থাইল্যান্ডের ওংপাকা লিংপ্রাসার্টের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

মেয়েদের এশিয়া কাপের ইতিহাসে এর আগে পাঁচ উইকেট নিয়েছিলেন শুধু পাকিস্তানের উমাইমা সোহেল ও নিদা দার। আর মেয়েদের টি-টোয়েন্টিতে এক ম্যাচে সাত উইকেট নেওয়া ষষ্ঠ বোলার আতাপাত্তু। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এই কীর্তিতে তিনিই প্রথম।

চতুর্থ ওভারে প্রথম উইকেট নেওয়ার পর থেকেই শুরু হয় আতাপাত্তুর দাপট। শেষ দিকে নিজের স্পেলের শেষ ওভারে টানা তিন বলে তিন উইকেট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ বলে দারা পরমিতাকে এলবিডব্লিউ করে উল্লাসে মেতে ওঠেন লঙ্কান অধিনায়ক।

এর আগে অবশ্য ব্যাট হাতে মাত্র ৯ রানেই ফিরেছিলেন আতাপাত্তু। শ্রীলঙ্কাও একসময় ৬২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে নীলক্ষ্মী সিলভার ৩৫ বলে অপরাজিত ৫০ রানে ৭ উইকেটে ১২৪ রানের সংগ্রহ পায় তারা।

আগামী রোববার একই মাঠে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

‘কংস’রূপী ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে গণতন্ত্রকামী জনগণ

ডিজিটাল যুগে চিঠিভাবনা

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত

নেপালের বিপর্যয় ভবিষ্যতের বৈশ্বিক দুর্যোগের সতর্কবার্তা, কমছে পাহাড়ি ভূখণ্ডের স্থিতিশীলতা

চা-কন্যা শান্তার সাফল্য: লংলা থেকে হার্ভার্ড

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ

দুবাই ফেরত বিমান থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিরাপদ মাতৃত্ব ও শিশুর জন্য অপরিহার্য

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী