নেট রানরেটের বিশাল ফারাক থাকায় আগেই ফাইনাল নিশ্চিত করেছিল ধূমকেতু। এবার লিগ পর্বের শেষ ম্যাচে দুরন্তকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দুর্বার। ফাইনাল নিশ্চিতের এই ম্যাচে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন খালেদ আহমেদ।
আগে ব্যাট করতে নেমে আরিফুল ইসলামের ৪১ ও মেহেরব হাসানের ৩৬ রানে ভর করে ১৪৫ রানে থামে দুরন্তের ইনিংস। দুর্বারের হয়ে ২৩ রানে ৪ উইকেট নেন খালেদ আহমেদ।
১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দূর্বারের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান এনে দেন উড়ন্ত সূচনা। ৬১ রান তোলেন উদ্বোধনী জুটিতে। সোহান ১৭ বলে ৩৯ রান তোলেন।
এছাড়া জয় ৫১ বলে করেন ৫৮ রান। তাতেই মূলত নিশ্চিত হয়ে যায় দুর্বারের জয়ের পথ। শেষদিকে নুরুল হাসান সোহান ২৪ বলে করেন ২৮ রান। তাতে ৭ উইকেটের জয় নিশ্চিত করে ফাইনালে ওঠে দুর্বার। দুরন্তের হয়ে আব্দুল গাফফার সাকলাইন ২৩ রানে নেন ৩ উইকেট।