হোম > খেলা > ক্রিকেট

চারশ ছাড়িয়ে বাংলাদেশ, লিড দুশোর ওপরে

স্পোর্টস রিপোর্টার

তৃতীয়দিনের সকালের শুরুতে হাসান মাহমুদের উইকেট হারালেও মেহেদি হাসান মিরাজের ব্যাটিং বাংলাদেশের স্কোরকে টেনে নিয়ে যায় আরো উচ্চতায়। মেহেদি মিরাজ তুলে নেন নিজের হাফসেঞ্চুরি। টেস্টে এটি তার ১২তম হাফসেঞ্চুরি। স্কোরবোর্ডে ৮ উইকেটে ৪১৭ রান তুলে ডারউইন টেস্টের তৃতীয়দিনের লাঞ্চে যায় বাংলাদেশ। লিড দাড়ায় ২১৯ রানের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দ্বিতীয়বারের মতো চারশ পেরুনো রান করল বাংলাদেশ। এর আগে ২০০৬ সালে ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ৪২৭ রান তুলেছিল বাংলাদেশ। ডারউইনে এখন সেই রানকে টপকে যাওয়ার সম্ভাবনার খুব কাছে দল। ২১৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে ফেরার সময় মেহেদি হাসান মিরাজের রান ছিল ৬৫। অপরাজিত ১২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন তাসকিন আহমেদ।

সকালের সেশনে হাসান মাহমুদ ফিরে যাওয়ার পর তাইজুল ইসলামও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান। তবে একপাশে আঁকড়ে ধরে মেহেদি মিরাজ উইকেট অক্ষত এবং সেই সঙ্গে রানের চাকাও সচল রাখেন। ১১৭ বলে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন মেহেদি। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মেহেদি মিরাজ সিরিজের প্রথম টেস্টেও তার ব্যাটিং ফর্মটা ধরে রাখেন।

লেজের সারির ব্যাটারদের নিয়ে মেহেদি মিরাজ যে পরিকল্পিত ব্যাটিং করে যান তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। বাউন্সার, শরীর ধেয়ে আসা বোলিং করেও মেহেদি হাসান মিরাজকে থামাতে পারেনি অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের সঙ্গে জুটিতে মেহেদি হাসান যোগ করেন ৪৬ রান। ৯২ বল মোকাবেলা করে হাসান মাহমুদ ১৪ রান তুলে সকালের প্রথম ব্যাটার হিসেবে আউট হন। তাইজুল ইসলাম ও মেহেদি মিরাজের জুটিতে যোগ হয় ১৮ রান। নবম উইকেট জুটিতে তাসকিন আহমেদকে নিয়ে মেহেদি মিরাজ ৯২ বলে ৪৫ রান যোগ করে লাঞ্চে যান।

শেষেরদিকের এই জুটিগুলেতে বাংলাদেশের রানের ধারাবাহিকতা অস্ট্রেলিয়াকে আরো হতাশ করে। এই পর্যায়ে অবশ্য বাংলাদেশ ভাগ্যেরও সহায়তা পায়। তাসকিনের সহজ একটা ক্যাচ বাউন্ডারি লাইনে হাতে নিয়েও ফেলে দেন স্টিভেন স্মিথ।

যে দাপুটে কায়দায় এখন পর্যন্ত এই টেস্টে বাংলাদেশ ব্যাটিং করছে তাতে অস্ট্রেলিয়ার আগের দিনের দুশ্চিন্তা আরো বেড়েছে। এই ম্যাচে ফিরে আসার সম্ভাবনা এবং সময় দুটোই ক্রমশ ফিকে হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয়দিন লাঞ্চ পর্যন্ত)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮ (স্মিথ ৭১, হাসান মাহমুদ ৬/৫৫)। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৭/৮ (তানজিদ তামিম ১০১, শান্ত ৮৪, মুমিনুল ৪৯, মুশফিক ৩৬, মেহেদি মিরাজ ৬৫*, হাসান মাহমুদ ১৪, তাইজুল ১৭, তাসকিন ১২*, হ্যাজেলউড ৪/৮৬)।

শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

সাড়ে ৫০০ শিক্ষার্থীকে নিয়ে চাকসুর ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’

চবি ছাত্রদল সম্পাদকের আক্ষেপ, যদি ঢাবি শিক্ষার্থী হতাম

‘ট্রাম্পকে নিয়ে খেলছে ইরান’

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত

কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গৃহবধূকে খুন, আহত ২

মোহনগঞ্জের রিক্তামনি আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন

মুজিব হত্যার আগে কেমন ছিল বাংলাদেশ

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস পেল ছায়েম