থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল এজ গ্রুপ সাঁতারে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। আজ শনিবার ৫০ মিটার ব্যাক স্ট্রোকে এই সাফল্য পান তিনি। স্বর্ণপদক জিততে রাফি সময় নিয়েছেন ২৪.৩৩ সেকেন্ড। একই দিনে রাফি ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন।
এর আগে সবশেষ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত সেরা টাইমিং করলেও হিট পর্ব থেকেই বিদায় নেন রাফি।
১০০ মিটার ফ্রিস্টাইল এবং ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে অংশ নিয়েছিলেন এই তরুণ সাঁতারু। ৫০ মিটারে ২৫.২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে ৩৬তম হন রাফি।