হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ায় জয়কে বড় অর্জন বলছেন তালহা

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় দিয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ। ডারউইনে সেই জয়ের পর প্রশংসায় ভেসেছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাকাইয়ে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ম্যাকাই টেস্টের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করলেও ডারবান জয়কে বড় অর্জন মানছেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

অস্ট্রেলিয়া সফর শেষ করে শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন পরিচালক। দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তালহা বলেন, দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যর্থতার পেছনে ব্যাটিংয়ের পাশাপাশি টসও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘এটা টিম গেম। চিন্তার জায়গা তো আছেই। ব্যাটাররা ভালো করলে হয়তো দ্বিতীয় ম্যাচে আরও ভালো করা যেত। সেখানে টস অনেক জরুরি ছিল। উইকেটে টেনিস বলের মতো বাউন্স ছিল, যেটা আমরা মানিয়ে নিতে পারিনি। সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে।’

অস্ট্রেলিয়ার মতো দেশের মাটিতে টেস্ট জিততে পেসারদের পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ মনে করেন তালহা। বাংলাদেশের পেস আক্রমণের সাম্প্রতিক উন্নতিতে ভবিষ্যৎ নিয়েও আশাবাদী সাবেক এই ক্রিকেটার। তালহা বলেন, ‘পেসাররা ভালো হলে আপনি আশা করতে পারেন যে বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতবেন, ২০ উইকেট নিতে পারবেন। এটা ভালো সাইন। আশা করি সামনে এই ফর্মটা তারা ধরে রাখতে পারবে।’

দ্বিতীয় টেস্টে হারলেও ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন তালহা। তার মতে, এই জয় ভবিষ্যতের বিদেশ সফরগুলোতে দলকে আত্মবিশ্বাস জোগাবে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা দাপট দেখিয়ে হারাব, এতগুলো সেশন; কোনো সেশনেই তারা প্রথম টেস্টে আমাদের সঙ্গে পারেনি। দ্বিতীয় টেস্টে আমরা জানতাম তারা অনেক শক্তভাবে কামব্যাক করবে।’

ম্যাকাই টেস্টে টসকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তালহা বলেন, ‘সেখানে টস অনেক জরুরি ছিল। টস আমাদের পক্ষে আসলে খেলা ঘুরে যেতে পারত। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো অনেক বড় ব্যাপার। এটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, আমরা আসলে যে কাউকে হারাতে পারি। এই অভিজ্ঞতা আমাদের সামনের সফরগুলোতে কাজে লাগবে।’

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!

জয়ে শুরু ভারতের নিউজিল্যান্ড সফর

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

অভিষেক ম্যাচেই অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পথটা আসলে কোথায়?

ছোট পর্দায় ইংল্যান্ড-শ্রীলঙ্কার ওয়ানডের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি

ব্যাটিং ব্যর্থতায় বড় হার, বাংলাদেশের বিদায়

অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ গুটিয়ে গেল ১৬০ রানে