হোম > খেলা > ক্রিকেট

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

স্পোর্টস ডেস্ক


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম মানেই চমক আর কাড়াকাড়ি। এবার সেই মঞ্চেই আলো কেড়ে নিলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। শেষ পর্যন্ত ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন রিশাদ। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ছিলেন দলের অন্যতম ভরসা। তবু নতুন মৌসুমের আগে তাকে ছেড়ে দেয় লাহোর। এমনকি এবারের নিলামেও তার জন্য কোনো বিড করেনি তারা। ফলে কিছুটা অনিশ্চয়তা নিয়েই নিলামে নাম লেখান ২৩ বছর বয়সি এই লেগ স্পিন অলরাউন্ডার।

বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয় এবারের পিএসএল নিলাম। মোট ৯০৩ জন ক্রিকেটার নিবন্ধন করেন, যেখানে বাংলাদেশ থেকে ছিলেন ৫৩ জন। শুরুতেই নাম ওঠে মেহেদী হাসান মিরাজের, কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এরপর যখন রিশাদের নাম ঘোষিত হয়, তখনই জমে ওঠে লড়াই।

করাচি ও রাওয়ালপিন্ডি—দুই দলই শুরুতে দাম হাঁকাতে থাকে। ধীরে ধীরে বাড়তে থাকে অঙ্ক। ১ কোটি ১০ লাখ রুপির ভিত্তিমূল্য থেকে শুরু করে বিড উঠতে উঠতে পৌঁছে যায় ৩ কোটিতে। শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই জিতে নেয় এই তরুণ টাইগারকে।

বাংলাদেশ থেকে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপির ভিত্তিমূল্যে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ রুপির তালিকায় ছিলেন ২২ জন ক্রিকেটার—সেখান থেকেই দল পেলেন রিশাদ।

রিশাদের সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে করেছে চাহিদাসম্পন্ন। গত পিএসএলে ৯.৩৩ ইকোনমিতে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি চলতি বছর বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন তিনি। অস্ট্রেলিয়ার কন্ডিশনেও ধারাবাহিকতা দেখিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

সব মিলিয়ে, নিলামের নাটকীয়তায় এক নতুন অধ্যায় শুরু হলো রিশাদ হোসেনের ক্যারিয়ারে। এবার রাওয়ালপিন্ডির জার্সিতে তার ঘূর্ণিতে কাঁপবে পিএসএল—এমনটাই প্রত্যাশা টাইগার সমর্থকদের।

বাংলাদেশ বিশ্বক্রিকেটের পাওয়ার হাউস

১৯৮৫ কোটি টাকার ক্ষতি থেকে বাঁচল আইসিসি

‘জয়ী হয়েছে ক্রিকেটীয় স্পিরিট’

ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট, স্যালুট বিসিবি: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, স্বীকার করেছে আইসিসি: নাকভি

পাকিস্তানকে শ্রীলঙ্কান প্রেসিডেন্টের কৃতজ্ঞতা

নামিবিয়াকে ধসিয়ে দিলো ডাচরা

‘বন্ধুত্বপূর্ণ সমাধান, ক্রিকেটই গুরুত্ব পেয়েছে’

যুক্তরাষ্ট্রকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পাকিস্তান

সেইফার্ট-অ্যালেনের ব্যাটিং ঝড়ে বিধ্বস্ত আমিরাত