হোম > খেলা > ক্রিকেট

বিসিবির আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসির কাছে বুলবুলের চিঠি

স্পোর্টস রিপোর্টার

খেলোয়াড়ি জীবনে ভুল শট খেলে আমিনুল ইসলাম বুলবুল অনেকবার আউট হয়েছেন। এবার "সংগঠক" হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে যা করলেন তিনি তাকে ক্রিকেটের ভাষায় বলে "হিট উইকেট"!
নিজের স্টাম্প নিজে ভেঙেই আউট হওয়ার মত বোকামো করেছেন এই সাবেক অধিনায়ক ও বিসিবির সভাপতি।

আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাকে আবার বিসিবি সভাপতির পদে ফিরিয়ে দেওয়ার এবং বর্তমান বোর্ডের জন্য আইসিসির আর্থিক সহায়তা বন্ধ করার আবেদন জানিয়েছে চিঠি দিয়েছেন।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুলবুল এই সপ্তাহের শুরুতে আইসিসির কাছে ১৪ পৃষ্ঠার চিঠি পাঠান। সেখানে তিনি সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
আইসিসি চিঠিটি পাওয়ার পর বিসিবিকে বিষয়টি জানিয়েছে। একই সঙ্গে বর্তমান বোর্ডও আইসিসির কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে জবাব পাঠিয়েছে।
গত বছরের অক্টোবরের বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীন কমিটিকে বাতিল করে দেয়। ওই নির্বাচনে বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এরপর এনএসসি তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। তাদের দায়িত্ব দেওয়া হয় বিসিবির কার্যক্রম পরিচালনা করা এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা।
অ্যাডহক কমিটি ৭ জুন নির্বাচন আয়োজন করে। সেই নির্বাচনে তামিম ইকবাল পরবর্তী চার বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হন।
পদ হারানোর পরও বুলবুল বিভিন্ন গণমাধ্যমে নিজেকে বিসিবির বৈধ সভাপতি বলে দাবি করে আসছেন। পাশাপাশি তিনি আইসিসির হস্তক্ষেপও চেয়ে আসছেন।
১ জুন আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বুলবুলের কমিটির কয়েকজন পরিচালক এবং অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, তারা বিসিবি-সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতে বাংলাদেশ সফর করেছে এবং তাদের পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জমা দেওয়া হবে।
তবে এখন পর্যন্ত আইসিসির সেই তদন্ত বা পর্যালোচনা প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়নি।

ভারতের কাছে নারী দলের হার

জিম্বাবুয়ে সফরে পূর্ণ শক্তির বাংলাদেশ ওয়ানডে দল

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

১৩ বছর পর জিম্বাবুয়ে সফর নিয়ে আবেগাক্রান্ত আশরাফুল

বিসিবিতে নতুন দায়িত্বে হান্নান ও মাহমুদউল্লাহ

আইসিসির মাস সেরা ক্রিকেটার মুশফিক

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সান্ত্বনার জয়ের খোঁজে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের রেকর্ড

পাকিস্তানের মুখোমুখি আজ বাংলাদেশের মেয়েরা