হোম > খেলা > ক্রিকেট

ফাইনাল বয়কট করল সাংবাদিকরা

অদম্য টি-টোয়েন্টি কাপ

স্পোর্টস রিপোর্টার

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের প্রথম দিনের খেলা চলাকালে প্রেসিডেন্ট বক্সের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছবি তোলায় ফটো সাংবাদিক তানভীন তামিমকে সতর্ক করে চিঠি পাঠায় বিসিবি। পরে ওই ছবিকে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে তৈরি করা বলা দাবি করেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। এ দুই ঘটনায় বিসিবিকে ক্ষমা চাওয়ার আহবান জানায় ক্রীড়া সাংবাদিকরা। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়ায় ফাইনাল বয়কট করেন ক্রীড়া সাংবাদিকরা।

গত ৬ ফেব্রুয়ারি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হওয়া ছবিতে দেখা যায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের দিকে আঙুল উঁচিয়ে কথা বলছেন ফারুক আহমেদ। তার পাশে ছিলেন আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলট। এ ছবি ঘিরেই মূলত বিসিবি ফটো সাংবাদিক তানভীন তামিমকে সতর্ক করে।

এর প্রতিবাদে আজ বিসিবিতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল শুরুর আগে প্রতিবাদ জানায় ক্রীড়া সাংবাদিকরা। পাশাপাশি সতর্ক করায় বিসিবিকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেয়। সেই নির্ধারিত সময়ে ক্ষমা না চাওয়ায় ম্যাচ বয়কট করেন ক্রীড়া সাংবাদিকরা।

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা