হোম > খেলা > ক্রিকেট

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে ২১০ রানের লক্ষ্য তাড়া করা কঠিন কিছু নয়। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ে সেই সহজ সমীকরণই কঠিন করে তুলল ভারতের বোলাররা। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে নিউজিল্যান্ডকে আটকে দিল তারা। পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ২২ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। আগে ব্যাট করে ২০৯ রানে অলআউট হওয়া সফরকারীদের জবাবে নিউজিল্যান্ড থেমেছে ১৮৭ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। দলীয় ৩৪ রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। রোহিত করেন ৭, কোহলি ৫ এবং ঋতুরাজের ব্যাট থেকে আসে ১৮ রান। এমন চাপের মুখে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল ৫২ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। শ্রেয়াস ২২ রান করে ফিরলেও অক্ষর খেলেন ৪৬ রানের ইনিংস।

পরে ইশান কিশানের ৪৬ এবং নমন ধীরের ২২ রান ভারতকে দুই শ পার করতে সাহায্য করে। শেষ দিকে মোহাম্মদ সিরাজ ও অর্শদীপ সিং দুজনই ১৪ রান করে যোগ করেন।

নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। ম্যাথিউ ফিশার পান দুটি।

২১০ রানের লক্ষ্য নিয়ে নেমে শুরুতে ভারতীয় বোলারদের চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে ড্যান ফক্সক্রফটের ৩১, নিক কেলি ও স্যান্টনারের ২৪ করে এবং উইল ইয়ংয়ের ২২ রানে লড়াই চালিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ১৮৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

ভারতের হয়ে অর্শদীপ সিং তিনটি উইকেট নেন। সিরাজ ও অক্ষর পেয়েছেন দুটি করে।

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা